,

মাঠ থেকে সোজা হাসপাতালে তামিম

news-image

স্পোর্টস ডেস্ক: সুরাঙ্গা লাকমলের করা ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ বলে বাঁ-হাতের কব্জিতে আঘাত পেয়েছেন তামিম। ব্যথা এতটাই যে ব্যাটিংটা চালিয়ে যেতে পারেননি তিনি। ২ রান নিয়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছেন দেশসেরা ওপেনার।

এখানেই শেষ নয়। মাঠ থেকে সরাসরি হাসপাতালে ছুটতে হয়েছে তামিমকে। অবস্থা পর্যবেক্ষণের জন্য স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়েছে তাকে। সেখানে এক্স-রে করা হবে। এক্স-রের পর নিশ্চিত হওয়া যাবে চোট কতটা গুরুতর।

তবে অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, আজ শ্রীলঙ্কার বিপক্ষে আর ব্যাটিংয়ে নামতে পারবেন না তামিম। ইনজুরি নিয়ে শঙ্কা আগেই ছিল। তারপরেও শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছিলেন। কিন্তু সেই ইনজুরিই তাকে মাঠের বাইরে ছিটকে দিল।

এবারের এশিয়া কাপে প্রথম ম্যাচে সূচনাটা একদমই ভালো হয়নি বাংলাদেশের। লাসিথ মালিঙ্গার প্রথম ওভারেই সাজঘরে ফিরেন দুই টাইগার ব্যাটসম্যান। মালিঙ্গার ওভারের পঞ্চম বলে আলতো করে ব্যাট ছুঁইয়ে দেন লিটন। সেকেন্ড স্লিপে দাঁড়িয়ে সহজেই ক্যাচটি তালুবন্দী করেন মেন্ডিস।

নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে আসা সাকিব আল হাসানকে পরের বলেই ফিরিয়ে দেন মালিঙ্গা। রানের খাতা খোলার আগেই পরিষ্কার বোল্ড বাঁ-হাতি এই অলরাউন্ডার।

এরপর তৃতীয় উইকেটে হাল ধরেন মোহাম্মদ মিঠুন আর মুশফিকুর রহীম। এখন পর্যন্ত তারা অবিচ্ছিন্ন ৬৪ রানে। বাংলাদেশের সংগ্রহ ১৫ ওভার শেষে ২ উইকেটে ৬৭ রান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর