,

প্রেমের টানে ভারতীয় তরুণী বাংলাদেশে, অতঃপর…

news-image

বাংলাদেশি যুবকের প্রেমে পড়ে দেশ ছেড়েছে এক ভারতীয় তরুণী। সীমান্তরক্ষীদের চোখ ফাঁকি দিয়ে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তবর্তী এলাকায় যুবকের বাড়িতে ওঠে। এ নিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মধ্যে পতাকা বৈঠকও হয়েছে।

শনিবার বেলা ১১টায় জামালপুর সীমান্তে ১৫২/৬(এস) সীমান্ত পিলারসংলগ্ন নোম্যান্সল্যান্ডে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

পালিয়ে আসা সঞ্জনা বিশ্বাস (১৯) ভারতের পশ্চিমবাংলার নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার চরমেঘনা গ্রামের বিশ্বজিত বিশ্বাসের মেয়ে । আর বাংলাদেশি যুবক লাবু মিয়া কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্তসংলগ্ন জামালপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

বিজিবি সূত্র জানায়, প্রেমের টানে ভারত সীমানা পেরিয়ে গত বৃহস্পতিবার ভারতীয় তরুণী সঞ্জনা বিশ্বাস বাংলাদেশে চলে আসে।

এ ঘটনায় মেয়েটিকে ফেরত চেয়ে বিএসএফ বিজিবিকে পত্র দেয়। পত্র পেয়ে বিজিবি জামালপুর গ্রামের ইদ্রিস আলীর বাড়ি গিয়ে ভারতীয় মেয়ের সন্ধান চাইলে পরিবারের লোকজন বিজিবিকে জানায় তারা বাড়ির কাউকে না জানিয়ে ঢাকায় চলে গেছে।

এ ঘটনায় বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠক হয়। বৈঠকে বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ভারতের চরমেঘনা ক্যাম্পের অধিনায়ক ইন্সপেক্টর বান কে সিং ও বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধীনস্থ প্রাগপুর ক্যাম্পের অধিনায়ক নায়েক সুবেদার সুবোধ পাল। ৩০ মিনিটব্যাপী চলা বৈঠকে ভারতীয় তরুণী সন্ধান পেলে তাকে ফেরতের আশ্বাস দেয় বিজিবি।

মোবাইল ফোনে দুই দেশের তরুণ-তরুণীর মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল। এরই জেরে মেয়েটি ভারত থেকে পালিয়ে এসে বাংলাদেশি যুবকের হাত ধরে ঢাকায় পাড়ি জমায়। তারা বিয়ে করেছে বলে এলাকাবাসী জানিয়েছে।

প্রাগপুর ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল মাস্টার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, প্রেমের সম্পর্কের টানে মেয়েটি ভারত থেকে বাংলাদেশে চলে আসে। জামালপুর গ্রামের লাবু মিয়ার সঙ্গে ঢাকায় চলে যায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর