,

১৭ বছর পর প্রিয়ার খোঁজ নিলেন আসিফ

news-image

নিজের প্রথম একক অ্যালবামে গানে গানে ২০০১ সালে কণ্ঠশিল্পী আসিফ আকবর জানতে চেয়েছিলেন ‘ও প্রিয়া তুমি কোথায়?’। ১৭ বছর পর ২০১৮ সালে এসে আবারও গানে গানেই প্রিয়ার খোঁজ নিলেন আসিফ। জানতে চাইলেন কেমন আছে ১৭ বছর আগে জীবন থেকে হারিয়ে যাওয়া প্রিয়া। ‘ও প্রিয়া তুমি কেমন আছো?’ শিরোনামের একটি গান গাইলেন আসিফ।

এই গানটি লিখেছেন স্নেহাশীষ ঘোষ, সুর করেছেন মোহাম্মদ মিলন এবং সংগীতপরিচালনা করেছেন এমএমপি রনি। ইতিমধ্যে গানটির মিউজিক ভিডিওর শুটিং সম্পন্ন হয়েছে।

ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত রেজা। ভিডিওতে মডেল হিসেবে আছেন আসিফ নিজেই, সাথে আছেন সূচনা।শিগগিরই মিউজিক ভিডিওটি প্রযোজনা প্রতিষ্ঠান ডেডলাইন এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রকাশিত হবে।

এ প্রসঙ্গে আসিফ বলেন, ‘হঠাৎ করেই নতুন এই গানটির পরিকল্পনা করা হয়। গানটি যখন আমি প্রথম শুনি তখনই আমার কাছে মনে হয়েছে ভালো কিছু হতে চলেছে। আমার ‘ও প্রিয়া তুমি কোথায়’ গানের সূত্র ধরেই এই গান করা। গানটির ব্যাপারে আমি শুধু একটা কথাই বলতে চাই তা হল নতুন এই গান ‘ও প্রিয়া তুমি কেমন আছো’ এতটাই ভালো হয়েছে যে আমার মনে হয় ১৭ বছর আগে প্রকাশিত হওয়া আমার ‘ও প্রিয়া তুমি কোথায়’ গানটিকে এই গান অসম্মান করবে না। শ্রোতারা ঐ গানের মতো এই গানের মধ্যেও বুঁদ হয়ে যাবে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর