,

১ রানে ২ উইকেট হারিয়েছে বাংলাদেশ

news-image

শুরুতেই বিপদে বাংলাদেশ দল। ইনিংসের প্রথম ওভারেই শূণ্য রানে সাজঘরে ফিরেছেন ওপেনার লিটন দাস। তার বিদায়ের ঠিক পরের বলে ফিরেন দেশসেরা ক্রিকেটার সাকিব।

লিটন ফেরেন উইকেটের পেছনে ক্যাচ দিয়ে। আর সাকিব আল হাসানতে কিছু বুঝে ওঠার আগেই দেখেন তার স্টাম্প ভেঙ্গে গেছে। মাত্র ১ রানে ২ উইকেট হারিয়ে একঘরে হয়ে পড়েছে বাংলাদেশ দল।

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলংকার বিপক্ষে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সংযুক্ত আরব আমিরাতে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।

খেলাটি সরাসরি সম্প্রচার করছে মাছরাঙা টিভি, বিটিভি ও স্টার স্পোর্টস-১।

এশিয়া কাপের শুরুর ম্যাচে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। এ ব্যাপারে জাতীয় দলের ওপেনার তামিম বলেছেন, খুব ভালো ক্রিকেট খেলে জয় দিয়ে আসর শুরু করাই আমাদের লক্ষ্য।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোঃ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মুর্তজা, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলংকা একাদশ: উপল থারাঙ্গা, ধনাঞ্জয়া, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুশল প্যারেরা, কুশাল মেন্ডিস, থিসেরা প্যারেরা, দাসুন শানাকা, লাসিথ মালিঙ্গা, সুরঙ্গা লাকমাল, আমিলা আপনস ও দিলরুয়ান প্যারেরা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর