,

যৌন ব্যবসায় বাধ্য হওয়া নারীদের পুনর্বাসনের উদ্যোগ

news-image

বাধ্য হয়ে যৌন ব্যবসায় জড়িয়ে পড়া নারীদের প্রায় আশি শতাংশই চান এই জগৎ থেকে বেরিয়ে আসতে। কিন্তু তাদের বেশিরভাগই নিজেদেরকে নিরুপায় বলে মনে করেন। এমন তথ্যই জানিয়েছেন হংকং ভিত্তিক সেবামূলক সংস্থা টিন’স কি এর প্রতিষ্ঠাতা বোয়ি ল্যাম।

ল্যাম জানান, বেআইনি এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই পেশায় জড়িত নারীদের সংখ্যা সঠিক সংখ্যা জানা কঠিন। যৌন ব্যবসায় জড়িয়ে পড়া তরুণীদের সঠিক সংখ্যা জানার জন্য তেমন কোনো নির্ভরযোগ্য সূত্রও নেই।

তবে, টিন’স কি বলছে, শহরকেন্দ্রিক যৌন ব্যবসায় জড়িয়ে পড়া নারীদের বেশিরভাগকেই জোরপূর্বক এই ব্যবসায় নামিয়ে দেয়া হয়। এদের বেশিরভাগই এখানে কাজ করতে অনাগ্রহী।

ল্যাম মনে করেন, হংকংয়ে কয়েক হাজার তরুণী যৌন ব্যবসায় জড়িয়ে পড়েছেন। কিন্তু ইন্টারনেটের বদৌলতে তারা সহজেই পরিচয় লুকিয়ে এবং স্বাধীনভাবে কাজ করতে পারে। তাই তাদের সঙ্গে যোগাযোগ করে তথ্য সংগ্রহ করা কঠিন ব্যাপার।

তিনি বলেন, ‘আমরা পুলিশের কাছ থেকে তথ্য সংগ্রহ করি। কিন্তু এসব তথ্য আসে বিভিন্ন সময় চলা ধরপাকড় থেকে। তাই এর মাধ্যমে সার্বিক পরিস্থিতি তুলে ধরা সম্ভব না।’

এই পেশায় শুরুর দিকে যৌনকর্মীরা মারাত্মক হেনস্তার শিকার হন। বেশিরভাগ ক্ষেত্রেই হেনস্তাকারী হিসেবে আবির্ভূত হয় পুলিশ।

উল্লেখ্য, ২০১০ সালে লিনগ্যান ইউনিভার্সিটি থেকে সোশিওলজিতে গ্র্যাজুয়েশনের পর জি তেং নামে একটি স্থানীয় সংস্থায় কাজ শুরু করেন ল্যাম। এই সংস্থাটি যৌনকর্মীদের অধিকার নিয়ে কাজ করে।

যৌনকর্মীদের হেনস্তা, নারী পাচার এবং অভিবাসী যৌনকর্মীদের তথ্য-উপাত্ত সংগ্রহ ও এসব ক্ষেত্রে ভুক্তভোগীদের নিয়ে কাজ করে জি তেং।

এখানে কাজ করতে গিয়ে ল্যাম উপলব্ধি করেন, স্থানীয় নারীদের বিভিন্ন সমস্যা থেকে পরিত্রাণের জন্য তাদের নিয়ে আরও গভীরভাবে কাজ করা প্রয়োজন।

২০১১ সালে ল্যামের কর্মপ্রতিষ্ঠান জি তেং তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান টিন’স কি-কে সহায়তার প্রস্তাব দেয়। ল্যামের সংস্থার নামই প্রমাণ করে, ‘দুর্দশাগ্রস্ত কিশোরী ও তরুণীদের অবস্থার উত্তরণই তার মূল লক্ষ্য।’

বছর এক প্রতিবেদনে পুলিশ এবং খদ্দেরের হাতে যৌনকর্মীদের নির্যাতিত হওয়ার ৪০০ টিরও বেশি অভিযোগ পাওয়ার কথা জানায় জি তেং।

পুলিশের বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে- অশালীন আচরণ এবং সুবিধাজনক বিবৃতি দিতে বাধ্য করা। খদ্দেরদের বিরুদ্ধে রয়েছে শারীরিক নির্যাতন, ধর্ষণ এবং চুরির মতো অভিযোগ।

ল্যাম আরও জানান, বেশিরভাগ নারীকেই বাধ্য করে যৌন ব্যবসায় নামানো হয়। পাশাপাশি দেখানো হয় অর্থের লোভ। জীবনের শুরুর দিকে যথাযথ যৌন শিক্ষা না থাকায় দালালরা সহজেই তাদেরকে প্রলুব্ধ করতে পারে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর