,

ইলেক্ট্রনিক যন্ত্রের আলো থেকে চোখ বাঁচাবেন যেভাবে

news-image

আধুনিক জীবনে ইলেক্ট্রনিক গ্যাজেট বা যন্ত্র অতি জরুরি একটি চাহিদা হয়ে দাড়িয়েছে। অফিস হোক বা অন্য কোন কাজ, সব জায়গাতেই হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বা অন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার ও অন্য কাজের জন্য মোবাইল, ল্যাপটপ ও কম্পিউটার ব্যবহার করতে হয়। যার ফলে চোখের সমস্যা বেড়ে যায়। কিন্তু কীভাবে কমাবেন এ সমস্যা জেনে নিন।

প্রযুক্তিনির্ভর হওয়ায় আমাদের চোখর উপর চাপ পড়া খুব স্বাভাবিক হয়ে দাড়িয়েছে। যার কারণে অবসাদ, ক্লান্তি, মাথা যন্ত্রণা, ক্ষীণ দৃষ্টিশক্তি বাড়ছে।

চক্ষু বিশেষজ্ঞরা জানান, কম্পিউটার, ট্যাব, ফোনের বৈদ্যুতিক রশ্মি চোখের রেটিনার উপর চাপ ফেলে ফলে এতে চোখের স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়। তবে বেশ কিছু সাধারণ ও সহজ নিয়ম মেনে চললে এই সমস্যাকে সহজেই কাটিয়ে ওঠা যায়।

কম্পিউটারের সামনে বসে অনেক সময়ে কাজ করলে অবশ্যই স্ক্রিন ফ্রেন্ডলি চশমা ব্যবহার করুন। চোখে পাওয়ার যদি নাও থাকে তবু এই চশমা সহজেই বানিয়ে নেয়া যায়। তবে অবশ্যই নিন চক্ষু বিশেষজ্ঞদের পরামর্শ নিতে হবে। টিভিকে রাখুন চোখের থেকে নিরাপদ দূরত্বে।

চিকিৎসকদের মতে, মাঝে মাঝেই কম্পিউটারের জায়গা বদলানো উচিত। যথেষ্ট আলো আছে এমন জায়গায় রাখুন কম্পিউটার। ল্যাপটপ ব্যবহারের সময়ও আলোর যেন ঘাটতি যেন না হয়।

অনেকেই কম আলোয় বসে ল্যাপটপে সিনেমা দেখেন, তা চোখের জন্য ভাল নয়। এছাড়া প্রতি আধ ঘণ্টা পরপর কপম্পিউটারের সামনে থেকে উঠে চোখে পানি দিন। ঠাণ্ডা পানির ঝাপটা চোখের স্নায়ুগুলোকে আরাম দেয়। তা সাথে চোখকে সুস্থ রাখতে বেশ কিছু চোখের ব্যায়াম করুন। চোখ বন্ধ রেখে চোখের পাতার উপর হাত রেখে ক্লক-ওয়াইজ এবং অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরান৷ এতেও চোখ আরাম পাবে।

এমন কিছু সহজ নিয়ম মানলেই দীর্ঘ সময় কম্পিউটার বা ল্যাপটপের সামনে বসে কাজের পরে চোখ থেকে পানি পড়া, মাথা যন্ত্রণা, অবসাদ ইত্যাদি সমস্যাগুলোকে এড়ানো যাবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর