,

কিশোরগঞ্জে যুব মহিলা লীগের হামলায় মহিলা আ’লীগের সভাপতি আহত

news-image

আহত পাকুন্দিয়া মহিলা আওয়ামী লীগের সভাপতি জান্নাতুল ফেরদৌস পান্না-ছবি: যুগান্তর
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আধিপত্য বিস্থার ও নেতৃত্ব বিরোধের জেরে উপজেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের ওপর হামলা চালিয়েছে যুব মহিলা লীগের নেতাকর্মীরা। এতে মহিলা আওয়ামী লীগের সভাপতি জান্নাতুল ফেরদৌস পান্নাসহ তিনজন আহত হন।

শুক্রবার বিকালে উপজেলার হোসেন্দী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।হামলার শিকার অন্য দুজন হলেন পাকুন্দিয়া মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেদা আক্তার ও সহসম্পাদক দিলরুবা আক্তার।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হোসেন্দী বালিকা উচ্চ বিদ্যালয়ে হোসেন্দী ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে অংশ নেয়ার জন্য উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জান্নাতুল ফেরদৌস পান্নাসহ অন্যান্য নেতৃবৃন্দ সম্মেলনে যাচ্ছিলেন।

কাছাকাছি পৌঁছালে উপজেলা যুব মহিলা লীগের সভাপতি সাথী আক্তার ও সাধারণ সম্পাদক ললিতা বেগমের নেতৃত্বে একদল নারী নেতাকর্মী তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে মারধর শুরু করে।

এতে তারা তিনজন গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে রাত ৯টার দিকে জান্নাতুল ফেরদৌস পান্নাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আহত মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের দাবি, স্থানীয় সাংসদ ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মদদে এ হামলার ঘটনা ঘটেছে।পাকুন্দিয়া থানার ওসি মো. আজহারুল ইসলাম সরকার যুগান্তরকে জানান, ঘটনাটি শুনেছি। তবে এখন পর্যন্ত এ কেউ মামলা করতে অভিযোগ নিয়ে আসেনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর