,

১০০ টাকায় মারুফের বিরিয়ানি

news-image

অনলাইন ডেস্ক : বৃষ্টিভেজা আবাহাওয়া আর রৌদ্র দিনেই বা হউক না কেন সবার মন চায় ভিন্ন খাবারের স্বাদ নিতে। আর এ ক্ষেত্রে ভোজন রশিকদের তালিকায় বিরিয়ানি থাকবে না তা কি হয়। তবে খাবার হতে হবে সুস্বাদু। আর পরিমাণে থাকবে পর্যাপ্ত। আর এমন বিরিয়ানি খেতে হলে আপনাকে খুব বেশি বেগ পেতে হবে না। আপনাকে যেতে হবে রাজধানীর হাজারীবাগের তিন রাস্তার মোড়ে। দোকানটির নাম মারুফ বিরিয়ানি।

তবে মারুফ বিরিয়ানির স্বাদ নিতে হলে আপনাকে অবশ্যই যেতে হবে সন্ধ্যার পর। প্রতিদিন সন্ধ্যা বেলা থেকে রাত ১২টা পর্যন্ত পাবেন আপনি মজাদার মারুফ বিরিয়ানি।

মারুফের বিরিয়ানি হাউজে ১০ জনের বসার মতো জায়গা। দোকানে ভোজন রসিকদের ভিড় চোখেপড়ার মতো। কেউ দোকানে বসে, কেউ আবার দাঁড়িয়ে খাচ্ছেন বিরিয়ানি। কাউকে আবার দেখা যায় অপেক্ষমাণ অবস্থায়। অর্ডার দিলে কিছুক্ষণ পর চলে আসবে আসল ধোঁয়া উঠা বিরিয়ানি সালাদ, আর লেবু। আপনি চাইলে সাথে বোরহানি অথবা অন্য কোনো কোল্ড ড্রিংস নিতে পারেন। তবে এক গ্লাস বোরহানি খেতে হলে আপনাকে গুনতে হবে ৩০ টাকা।

প্রতিদিন সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত খোলা থাকে। সাপ্তাহিক কোনো বন্ধ নেই। প্রতিদিন ১৮ থেকে ২০ কেজি চালের বিরিয়ানি বিক্রি হয়।

যেভাবে যাবেন

রাজধানীর যেকোনো সিটি বাসে করে আপনাকে প্রথমে ঝিগাতলা বাসস্ট্যান্ডে নামতে হবে। এ ক্ষেত্রে গুলিস্তান থেকে আপনি রাজা সিটি, এম টিসিএল অথবা মোহাম্মদপুর গামী যেকোনো বাস বেছে নিতে পারেন। ঝিগাতলা থেকে ৪০ টাকা রিকশা ভাড়া দিয়ে আপনাকে যেতে হবে হাজারীবাগ তিন রাস্তার মোড়। রাস্তার বিপরীত দিকে আপনার চোখে পড়বে মারুফ বিরিয়ানি হাউজ।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর