,

গণেশ পূজায় ভুল আরতি নিয়ে তোপের মুখে ক্যাটরিনা

news-image

বিনোদন ডেস্ক: বলিউডের অন্যতম সুন্দরী নায়িকা ক্যাটরিনা কাইফ তোপের মুখে পড়েছেন। মূলত গণেশ পূজায় ভুল আরতি করায় নেট দুনিয়ায় তোপের মুখে পড়তে হলো তাকে।
গত বৃহস্পতিবার সালমান খানের বোন অর্পিতা খান শর্মার বাড়িতে গণেশ পূজা সেলিব্রেশনে হাজির হয় পুরো পরিবার। রাতে গণেশ পূজার সময় সালমানের মা সালমা খান, সালমান খান, আরবাজ খান, সোহেল খান, অর্পিতা খান শর্মা ও তার স্বামী আয়ুষ শর্মা সবাই একে একে আরতি করেন।

কিন্তু বিপত্তি বাধে ক্যাটরিনা কাইফের সময়। কিছু না বুঝেই উল্টোদিকে গণেশের আরতি করতে শুরু করেন এই নায়িকা। জি নিউজের খবর, তবে পূজার হৈ হট্টগোলে তখন বিষয়টি সেখানে উপস্থিত কেউই খেয়াল করেননি। উপস্থিত কেউ বিষয়টি খেয়াল না করলেও এটি নেট দুনিয়ার মানুষের চোখ এড়ায়নি।

গণেশ পুজোর আরতির ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পাবার পরই ট্রোল হতে হয়েছে ক্যাটরিনাকে।
টুইটারে একজন লিখেছেন ক্যাটরিনা ভুলভাবে আরতি করছেন, কেউ তো তাকে শিখিয়ে দিন। কেউ আবার লিখেছেন ইনি এখনও জানেন না কীভাবে আরতি করতে হয়? কেউ আবার লিখেছেন, ক্যাটরিনা যদি না জেনে থাকেন ওনার আগে জিজ্ঞাসা করে নেওয়া উচিত ছিল।

জানা গেছে, প্রতি বছরই ধুমধাম সহকারে সালমান খানের বাড়িতেই গণেশ পূজা হয়ে থাকে। তবে ২০১৭ সাল থেকে সালমানের বাড়ির বদলে সেই পূজা হচ্ছে বোন অর্পিতার বাড়িতে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর