,

নায়ক যখন গায়ক

news-image

বিনোদন প্রতিবেদক : ‘পোড়ামন ২’ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেছেন তিনি। এর আগে ছোট পর্দায় অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি সিয়াম আহমেদ।
এবার সিয়ামের কণ্ঠে গান শোনা যাবে। তার নতুন সিনেমা ‘দহন’-এ একটি গানে কণ্ঠ দিয়েছেন সিয়াম। গানের নাম ‘মাতাল’। তবে পুরো গান নয় র‍্যাপ অংশে কণ্ঠ দিয়েছেন হালের এই নায়ক।

এ ব্যাপারে সিয়াম আহমেদ বলেন, লাইফে প্রথমবার কোনও গানে কণ্ঠ দিলাম। এটা আমার জন্যে অসম্ভব ছিল। তবে আমি শুধু র‍্যাপ অংশে কণ্ঠ দিয়েছি। এ গানের মাধ্যমে চলচ্চিত্রের ‘তুলা’ চরিত্রটিকে পরিচয় করিয়ে দেয়া হবে দর্শকের সঙ্গে।
‘মাতাল’ গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন কলকাতার আকাশ সেন। গানের মূল কণ্ঠশিল্পী হচ্ছেন বাংলাদেশ আইডল খ্যাত আরিফ।

‘দহন’ সিনেমায় সিয়ামের বিপরীতে আছেন পূজা চেরি। বিশেষ একটি চরিত্রে রয়েছেন জাকিয়া বারী মম। চলতি বছরেই সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে।
‘পোড়ামন ২’ সিনেমায় সিয়ামকে জনপ্রিয় নায়ক সালমান শাহ’র ভক্তের ভূমিকায় দেখা গেছে। এদিকে নতুন সিনেমায় নতুন রূপে হাজির হচ্ছেন সিয়াম। এখানে একজন নেশাগ্রস্ত যুবকের ভূমিকায় দেখা যাবে তাকে। ফলে চরিত্রটিকে বাস্তবধর্মী করার জন্যে চুল কেটে ফেলেছেন সিয়াম। এছাড়া শুটিং-এ ময়লা পোশাক পরতে হয়েছে। ‘দহন’ পরিচালনা করেছেন রায়হান রাফি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে