,

কোটিপতি হলেন তাহসান-পূজা!

news-image

গেল জানুয়ারি মাসে প্রকাশ হয় তাহসান পূজার গাওয়া ‘একটাই তুমি’ শিরোনামের গানটি। কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে গানটি। উচ্ছাস প্রকাশ করেছেন গানটির সঙ্গে সংশ্লিষ্ট সবাই। এর আগেও কোটি ভিউয়ের মাইল ফলক ছুঁয়েছে তাহসানের গান। পূজারও দ্বিতীবারের মতো কোটিপতি হলেন! এই বছরই ‘দূরে দূরে’ শিরোনামের পূজার গাওয়া একটি গান কোটি ভিউ পার করেছেন।

ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয় গানটি।‘একটাই তুমি’ গানটির কথা লিখেছেন সোমেশ্বর অলি। সুর ও সংগীতয়োজন করেছেন সাজিদ সরকার। গানটির ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। এতে মডেল হয়েছেন শার্লিনা এবং সুমিত।

বেশ উচ্ছাস প্রকাশ করেই কণ্ঠশিল্পী পূজা জাগো নিউজকে বলেন,‘এ গানটি এক কোটি ভিউ অতিক্রম করল!

সবাইকে ধন্যবাদ গানটি এত পছন্দ করার জন্যে। সত্যিই অনেক ভালো লাগছে। যাদের জন্য গান করি তারা গানটি শুনেছে। আমার গানের শ্রোতাদের কাছে অনেক কৃতজ্ঞ। এই গানের সঙ্গে সম্পৃক্ত প্রত্যেকের অনেক পরিশ্রমের ফল এই গানটি। সবার পক্ষ থেকেই শ্রোতাদের জানাই অনেক ভালোবাসা।’

গানটির সুরকার ও সংগীত পরিচালক সাজিদ সরকার বলেন,‘ আমার সংগীতায়োজন করা গানগুলোর মিউজিক ভিডিওর মধ্যে এটা আমার সবচেয়ে পছন্দের। আমি ভিষণ আনন্দিত গানটি কোটি ভিউ ছাড়ালো।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর