,

নতুন থ্রিলার ওয়েব সিরিজ নিয়ে আসছেন পাওলি দাম

news-image

বিনোদন ডেস্ক: সময় এখন শর্ট ফিল্ম বা ওয়েব সিরিজের। বড় বড় নামিদামি তারকারাও এখন কাজ করছেন ওয়েব সিরিজে। সেই তালিকায় সাইফ থেকে শুরু করে নাওয়াজ, আমির খানও গা ভাসিয়েছেন। তবে এই ওয়েব সিরিজ শুধু বলিউডেই থেমে নেই, টলিউডে রাইমা থেকে প্রিয়াঙ্কা, অপরাজিতা, স্বস্তিকা এন্ট্রি নিয়েছেন। সেই তালিকায় এবার শোনা যাচ্ছে পাওলি দামের নাম। বেশ বড় মাপের ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা যাবে তাকে।

ভারতে চলতি বছর একটি জাতীয় ওয়েব পোর্টাল লঞ্চ করে। যেখানে এখন রমরমীয়ে চলছে ‘কিরনজিৎ কর’। সানি লিওনির বায়োপিক। সেখানেই নতুন কাহিনি নিয়ে আসছেন পাওলি। জানা গেছে, পাওলি টলিউডসহ বলিউডের পরিচিত মুখ। তাই তাঁরা নায়িকাকে বেছে নিয়েছেন এই সিরিজের জন্য। যদিও ওয়েব সিরিজের মূল গল্প হবে বাংলা ভাষায়। কিন্তু ভার্বিং হবে আরও পাঁচটি ভাষায়। তবে চমকের এখানেই শেষ নয়। শোনা যাচ্ছে, ইতিমধ্যে নাকি গোটা পনেরো দিন শ্যুটিং করে ফেলেছেন নায়িকা।

এতো গেল নায়িকার ওয়েব সিরিজে এন্ট্রির খবর। কিন্তু সিরিজের গল্প কি? কাহিনির স্বাদ থ্রিলার। যেখানে এক নিম্নমধ্যবিত্ত সিঙ্গেল মাদারের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে পাওলিকে। চিত্রনাট্যটি একদিনের। নাম ‘কালী’। পুজার কিছুদিন পরেই ওয়েবের পর্দায় মুক্তি পাবে ‘কালী’।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর