,

গুগল ম্যাপে দম্পতির ‘চুমু’র দৃশ্য

news-image

অনলাইন ডেস্ক: প্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে মানুষের জীবনযাত্রাকে অনেকটাই সহজ করে দিয়েছে গুগল। তথ্য সংগ্রহের পাশাপাশি মানুষ চলাচলের জন্য এখন গুগল ম্যাপের উপর অনেকটাই নির্ভরশীল। তবে এবার গুগল ম্যাপ দেখা গেল একেবারেই অন্যরকম এক দৃশ্য। ধরা পড়েছে দম্পতির ‘চুমু’র ঘটনা!

গুগল ম্যাপের ‘স্ট্রিট ভিউ’ খুললে অদ্ভুত সব ছবি দেখা যায়। সেখানে এক দম্পতি জানতেই পারলেন না, গুগল ম্যাপে ধরা পড়েছে তাদের চুম্বনের দৃশ্য।

তবে গুগল ম্যাপের ছবিতে একেবারেই অদ্ভুত তাদের। তারা সমুদ্র সৈকতে হালকা মেজাজে বসে চুমু খাচ্ছেন পরস্পরকে। গ্রে টি শার্ট পরা এক নারীর চোখে সান গ্লাস। সঙ্গীর দিকে চেয়ে আছেন ভালোবেসেই। কিন্তু ম্যাপে তা কেমন যেন দেখাচ্ছে। তাদের পরস্পরের হাত-পা যেন জুড়ে দিয়েছে কেউ। এই যুগলের পাশেই আবার কারো একটা পা দেখা যাচ্ছে, কিন্তু শরীরের বাকি অংশটা নেই। খুবই আজব!

উল্লেখ্য, গুগল স্ট্রিট ভিউ এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে গুগল ম্যাপস এবং গুগল আর্থে প্যানারোমিক ভিউয়ে ছবি দেখার পাশাপাশি বিশ্বের যে কোন নির্দিষ্ট রাস্তার পূর্ণাঙ্গ চিত্র দেখা যায়। সেভাবে দেখতে গিয়েই প্যানোরোমিক ভিউয়ের মাঝে চলাফেরা করছে এমন কোনো কিছু এসে গেলে ছবিটা ভারী অদ্ভুত দেখায়। ব্যবহারকারীর গোপনীয়তার জন্যই ছবিটি কোথায় তোলা তা কিন্তু জানা যাচ্ছে না।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর