,

‘মেসি না হলে মদ্রিচই সেরা’

news-image

স্পোর্টস ডেস্ক: রাশিয়া বিশ্বকাপে ফুটবল জগতের নজর কেড়েছে ক্রেয়েশিয়া। সেই দলের অন্যতম একজন সদস্য ইভান রাকিতিচ। জাতীয় দলে খেলেন রিয়াল মাদ্রিদ তারকা লুকা মদ্রিচের সঙ্গে। অন্যদিকে, স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় রাকিতিচের সঙ্গী লিওনেল মেসি। আর রাকিতিচের মতে, এবার ব্যক্তিগত পুরস্কার মেসি জিততে না পারলেও মদ্রিচই সবগুলোর যোগ্য।

সম্প্রতি মার্কাকে দেওয়া এক সাক্ষাতকারে রাকিতিচ বলেন, ‘এবার ব্যক্তিগত কোনো পুরস্কার মেসি না জিতলে তা নিঃসন্দেহে বলা যায় এ মৌসুমটি মদ্রিচের জন্য। সে বেশি ভোট পেলে তা আমাকে অবাক করবে না। এটা তার বছর এবং আমি সত্যিই এজন্য আনন্দিত। মেসি না হলে মদ্রিচই সেরা।’

উল্লেখ্য, কয়েকদিন আগে উয়েফার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে মদ্রিচ। বিশ্বকাপে গোল্ডেন বল জয়ী এ তারকা এবার ফিফার বেস্ট মেনস প্লেয়ারের সংক্ষিপ্ত তিনের তালিকায় রয়েছেন। মেসি এ তালিকা থেকে বাদ পড়েছেন। এবার এখানে সেরা হওয়ার জন্য রোনালদো ও মোহাম্মদ সালাহর সঙ্গে লড়তে হবে মদ্রিচকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর