,

‘আইসিটি সেক্টরে ৩০ হাজার দক্ষ জনশক্তি তৈরির কাজ করছে সরকার’

news-image

অনলাইন ডেস্ক: সরকার দেশের আইসিটি খাতকে শক্তিশালী করতে বিশ্ব মানের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আরও ৩০ হাজার দক্ষ জনশক্তি গড়ে তুলেছে।

যুক্তরাজ্য ভিত্তিক আর্নস্ট এন্ড ইয়াং (ইওয়াই) আইসিটি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)’র বিশ্ব ব্যাংকের অর্থায়নে পরিচালিত লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, অ্যামপ্লয়মেন্ট এন্ড গভার্নেস (এলআইসিটি) প্রকল্পের আওতায় ৩০ হাজার দক্ষ মানবসম্পদ গড়ে তোলার জন্য প্রশিক্ষণ দিয়েছে।

আর্নস্ট এন্ড ইয়ং-এর প্রকল্প পরিচালক কামাল মানশারামনি বলেন, ‘বাংলাদেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৩০ হাজার তরুণকে দেশি-বিদেশি প্রশিক্ষকগণ বিশ্বমানের প্রশিক্ষণ দিয়েছেন এবং এতে সময় লেগেছে সাড়ে তিন বছর।’

তিনি আশা প্রকাশ করেন যে এই প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরা বাংলাদেশের আইসিটি সেক্টরের দক্ষতার যে অভাব তা পূরণে সক্ষম হবেন এবং দেশের আইসিটি সেক্টরে উন্নয়নে অবদান রাখবেন।

কামাল বলেন, ৩০ হাজার তরুণের মধ্যে ১০ হাজার টপ-আপ আইটি প্রশিক্ষণ নিয়েছেন এবং ২০ হাজার তরুণ নিয়েছেন ফাউন্ডেশন স্কিল ট্রেনিং।

তিনি আরো জানান, এর মধ্যে ১০ হাজার টপ-আপ আইটি প্রশিক্ষণ গ্রহণকারীর মধ্যে এ বছরের জুলাই নাগাদ ৪ হাজার ৫৯ জনকে আইটি ও আইটি এনাবেল সার্ভিস (আইটি-আইটিইএস) সেক্টরে নিয়োগ দেয়া হয়েছে। বাসস।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর