,

‘ম্যাংখুত’-এর আঘাতে বিধ্বস্ত ফিলিপাইন

news-image

অনলাইন ডেস্ক: ফ্লোরেন্সের আঘাতে ক্ষতবিক্ষত আমেরিকা। মার্কিনদের ঘা না শুকাতেই দক্ষিণ এশিয়ার দেশ ফিলিপাইনে আঘাত হেনেছে সুপার টাইফুন ‘ম্যাংখুত’। স্থানীয় সময় আজ শনিবার এটি ফিলিপাইনের উপকূলে আঘাত হানে। বলা হচ্ছে ম্যাংখুত এ বছরে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। এটি ফিলিপাইনের উত্তর উপকূলীয় অঞ্চলে আঘাত হেনেছে। ঘূর্ণিঝড়কবলিত এলাকায় ভারী বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া বয়ে চলেছে। ফিলিপাইনের উপকূলীয় দ্বীপ লুজোনের বৈদ্যুতিক খুঁটি ও বাড়িঘর ঘূর্ণিঝড়ে ভেঙে গেছে। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়েছে।

প্রায় ৪০ লাখের বেশি মানুষ সুপার টাইফুন ম্যাংখুতের কবলে পড়েছে। ঘূর্ণিঝড়ে বাতাসের গতিবেগ ঘণ্টায় ২০০ কিলোমিটার, যা ঘণ্টায় ৩৩০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে আবহাওয়াবিদেরা মনে করছেন। এর মধ্যে হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। শুরু হয়েছে উদ্ধারকাজ।

ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। বিভিন্ন এলাকায় ৪ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এর আগে ২০১৩ সালে সুপার টাইফুন ‘হায়া’-র সময় ফিলিপাইনে ৪ নম্বর সতর্কতা সংকেত দেখানো হয়েছিল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর