,

উন্মুক্ত কনসার্টে একসঙ্গে তারা

news-image

বিনোদন প্রতিবেদক: ঢাকাই সিনেমার জনপ্রিয় একঝাঁক তারকাকে দেখা যাবে একসঙ্গে। শুধু দেখাই যাবে না, তাদের নজরকাড়া পারফর্মেন্সও থাকবে একই মঞ্চে। অপু বিশ্বাস, পূর্ণিমা, সাইমন, আমিন খান কিংবা বিদ্যা সিনহা মিমের মতো তারকারা থাকছেন এই আয়োজনে।

‘শেখ হাসিনার উন্নয়নের বাংলাদেশ’ শীর্ষক কনসার্টির আয়োজন করছে পার্ক এড অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট ও এশিয়ান টেলিভিশন। বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড দেশব্যাপী প্রচারের লক্ষ্যেই শুরু হয়েছে এই ওপেন এয়ার কনসার্ট। দেশের বিভিন্ন জায়গায় এই কনসার্ট হবে। এর মধ্যে আগামী ২৫ সেপ্টেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে ঢাকার কনসার্টটি।

আয়োজক প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, এই কনসার্টে অংশ নেবেন ফোক সম্রাজ্ঞী মমতাজ, চিত্রনায়িকা পূর্ণিমা, অপু বিশ্বাস, বিদ্যা সিনহা মিম, আঁচল, নায়ক আমিন খান, জায়েদ খান, সাইমন, বাপ্পী, শিল্পী ফকির সাহাবুদ্দিন, ব্যান্ড স্যালভেশন ওয়ারফেজ, কর্নিয়া, মুহিন, লিজা ও মিরাক্কেল খ্যাত আবু হেনা রনিসহ আরো অনেকেই।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুর ৩টা থেকে শুরু হয়ে চলবে রাত ১০টা পর্যন্ত কনসার্টটি। এটি সবার জন্য উন্মুক্ত। তবে এর চারপাশে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর