,

শ্রীলঙ্কার বিপক্ষে তামিমের সঙ্গী কে?

news-image

স্পোর্টস ডেস্ক: শনিবার থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে এশিয়া কাপের মিশন। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচেই মাঠে নামবে টাইগাররা।

অনুশীলনের ফাঁকে তামিম ইকবাল দুবাইয়ের উইকেট ও কন্ডিশন নিয়ে কথা বলেন। এসময় তিনি জানান, ‘আমরা এখনো উইকেট দেখি নি। কিন্তু আমি এখানে পিএসএলের সুবাদে আগে খেলেছি। উইকেট কখনো ব্যাটসম্যানদের জন্য খুব ভালো হয়, কখনো আবার স্পিনারদের জন্য সহায়ক হয়। তাই আমাদের দেখতে হবে কি ধরণের উইকেট আমরা পাব। তবে দুবাইয়ে খেলার জন্য আমরা মুখিয়ে।’

টুর্নামেন্টের কথা না ভেবে ম্যাচ বাই ম্যাচ ভাবতে চাচ্ছে টিম বাংলাদেশ। তামিম ইকবাল জানালেন, ‘প্রথম দুই ম্যাচ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি আমরা পরের রাউন্ডে যেতে চাই। কিন্তু এখনই দূরেরটা চিন্তা করতে চাই না। আমরা ম্যাচ বাই ম্যাচ ভাবতে চাই।’

ওপেনিং জুটি প্রসঙ্গে তামিম বললেন, এশিয়া কাপের স্কোয়াডে রয়েছে একাধিক ওপেনার। সৌম্য সরকার এর পরিবর্তে স্কোয়াডে সুযোগ পেয়েছেন তরুণ ব্যাটসম্যান নাজমুল হাসান শান্ত। এছাড়াও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে টি-টোয়েন্টিতে ভালো করার সুযোগ করে নিয়েছে লিটন কুমার।

বিকল্প হিসেবেও রাখা হয়েছে একসময়ের ওপেনার মোহাম্মদ মিঠুন এবং মমিনুল হককে। তবে সম্ভাব্য ওপেনার হিসেবে প্রথম ম্যাচের একাদশে দেখা যেতে পারে লিটন কুমারকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর