,

তিমি শিকারের অনুমতি পেল না জাপান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বাণিজ্যিকভাবে তিমি শিকারের অনুমতি চেয়েছিল জাপান কিন্তু তাদের সেই আবেদন প্রত্যাখ্যান করল স্তন্যপায়ী প্রাণী সংরক্ষণ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা আন্তর্জাতিক তিমি কমিশন। খবর আল জাজিরার।

শুক্রবার ব্রাজিলে আন্তর্জাতিক তিমি কমিশনের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত একটি দ্বিবার্ষিক সম্মেলনে তিমি শিকার নিয়ে একটি ভোটের আয়োজন করে সংস্থাটি। যেখানে তিমি শিকারের পক্ষে ভোট দেয় ২৭ টি দেশ এবং এর বিপক্ষে ভোট দেয় ৪১টি দেশ। তিমি কমিশনের সদস্য হয়েও এই ভোট কার্যক্রমে অংশগ্রহণ করেনি রাশিয়া, দক্ষিণ কোরিয়া এবং মোনাকো। শুধু মাত্র নরওয়ে এবং আইসল্যান্ড দুটি দেশ যেখানে তিমি শিকার বৈধ। এই দুটি দেশ জাপানের পক্ষেই ভোট দিয়েছে।

তিমি শিকারের অনুমতি না পাওয়ার পর জাপানের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, জাপান আন্তর্জাতিক তিমি কমিশনের সদস্যপদ নিয়ে মৌলিক পুনঃমূল্যায়ন করবে। ১৯৮৬ সালের আন্তর্জাতিক তিমি কমিশন বাণিজ্যিকভাবে তিমি শিকারের উপর নিষেধাজ্ঞা আরোপ করে।

আন্তর্জাতিক সামুদ্রিক প্রাণী সংরক্ষণ সংস্থার পরিচালক পেট্রিক রামেজ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, এটা তিমিদের জন্য ভালো খবর। জাপানের নিদারুণ প্রস্তাব মেনে নিলে পেছনের দিকে যাওয়ার একটি বড় ধাপ হতো। তিনি বলেন, এটা স্পষ্ট যে জাপানের উচিত তিমির প্রতি বিশ্বের ঐক্যমতের সাথে একমত পোষণ করা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর