সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রহস্যময় জুতা আসে হেঁটে হেঁটে!

news-image

অনলাইন ডেস্ক: হেঁটে হেঁটে আসে জুতা। এই ঘটনার কারণ কেউ ধরতেই পারছে না। রহস্যটা রয়েই যাচ্ছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ছোট্ট শহর গ্র্যানবি। শহরের রাস্তার মাঝখানে রয়েছে জুতো! কিন্তু কার? কেন? গ্র্যানবির আমহার্স্ট রোড ও আমহার্স্ট স্ট্রিটের মাঝে সুন্দর বেশ কয়েকটি বাড়ি। তার সামনের রাস্তায় মূলত এই ঘটনাগুলো হচ্ছে।

রাস্তার মাঝখানে মাঝে মাঝেই দেখা যাচ্ছে কয়েক জোড়া জুতা। মানুষ তো জায়গাটাকে শু আইল্যান্ড নামই দিয়ে দিয়েছেন। কখনো পাঁচ-ছটা, আবার কখনও ১০-১২টা জুতো। কিন্তু এরকম করার মানে কেউ বুঝে উঠতে পারছেন না।

লোক ডেকে এনে পরিস্কার করানো হয়েছিল রাস্তাটিকে। সংবাদ সংস্থাকে এমনটাই বলেন, অ্যারন ব্যাসেল নামে স্থানীয় এক ব্যক্তি। কিন্তু কিছুদিন পর আবার দেখলেন একই জায়গায় জুতো রাখা রয়েছে। রীতিমতো ভয় পেয়ে যান তিনি।

পুলিশও এই ঘটনায় নাস্তানাবুদ। এই শহরে ঘটনার কারণ কেউ ধরতেই পারছেন না। রাস্তার মাঝখানে আচমকাই জুতা দেখে নানা ভৌতিক ঘটনার কথাও বলেছেন কেউ কেউ। কেউ আবার বলছেন, নিছকই মজা করা হচ্ছে আসলে। কয়েক মাস ধরে ঘটনাটা হচ্ছে।

গ্র্যানবি পুলিশের প্রধান অ্যালান উইশার্ট বলেন, ‘‘এটা যে খুব অসুবিধাজনক তা কিন্তু নয়, আসলে ব্যাপারটা খুব আজব, আমি জানতে চাই কেন এরকম করছেন কেউ’’।

তবে রহস্যটা রয়েই গিয়েছে। কেন কী কারণে এভাবে প্রায়ই একই রাস্তার একই জায়গায় জুতা পড়ে রয়েছে, কেউ কিন্তু জানে না।

এ জাতীয় আরও খবর

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

দেশে গ্যাস মজুদ ৭.৬৩ টিসিএফ, দৈনিক ঘাটতি ১১৪৬ মিলিয়ন ঘনফুট

সেনা মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনা-অস্ট্রিয়া: পরিসংখ্যানে কে এগিয়ে