,

প্রধানমন্ত্রীর উদ্বোধনের আগে ধসে পড়ল সেতুর সংযোগ সড়ক

news-image

রংপুর প্রতিনিধি : রংপুর-লালমনিরহাট সংযোগকারী দ্বিতীয় তিস্তা সেতুটি আগামী রোববার বেলা ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনের কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। কিন্তু উদ্বোধনের ৭২ ঘণ্টা আগেই ধসে পড়েছে সেতুটির সংযোগ সড়ক!

গত বৃহস্পতিবার ভোরে সেতুর উত্তর পাশে ইচলী চর এলাকায় সেতুটির সংযোগ সড়ক ধসে যায়। ফলে রংপুরের সঙ্গে লালমনিরহাটের বেশকয়েকটি উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেখানকার বাসিন্দারা ওই পথে এখন নৌকা নিয়ে যাতায়াত করছে।

জানা গেছে, কয়েক দফা মেয়াদ বাড়ানোর পর রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুর ও লালমনিরহাটের কাকিনায় দ্বিতীয় তিস্তা সেতুটির মূল অংশের কাজ সম্পন্ন হয়েছে গত বছরের নভেম্বরে। আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই সেতুটি চলাচলের জন্য খুলে দেওয়া হয়। প্রায় ১২৩ কোটি টাকার ব্যয় হয়েছে ৮৫০ মিটার এই সেতুটি নির্মাণে। এটির নির্মাণ কাজ শুরু হয়েছিল ২০১২ সালের মার্চে।

স্থানীয়রা বলছেন, সেতুটি চালু হওয়ায় লালমনিরহাট সদরসহ আদিতমারী, কালীগঞ্জ ও হাতীবান্ধার সঙ্গে গঙ্গাচড়াসহ বিভাগীয় শহর রংপুরের দূরত্ব ৩০-৫০ কিলোমিটার কমে এসেছে। সহজতর হয়েছে পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর থেকে পণ্য পরিবহনও। একই সঙ্গে এসব এলাকার মানুষের যাতায়াতের ভোগান্তি অনেক কমেছে।

আগামী রোববার বেলা ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুটির উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সেজন্য সেতুর দুপাশে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। কিন্তু এরই মধ্যে মূল সেতুর উত্তর দিকে ইচলী এলাকার সংযোগ সড়ক ধসে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

কালীগঞ্জ উপজেলা প্রকৌশলী পারভেজ নেওয়াজ খান বলেন, তিস্তার পানির চাপে সংযোগ সড়কের একটি ব্রিজের সামনে অংশ ধসে গেছে। সেই অংশটি দ্রুত মেরামতের ব্যবস্থা করা হচ্ছে।

রংপুর বিভাগীয় কমিশনার জয়নুল বারী বলেন, বিষয়টি জানার পর আজ শুক্রবার রংপুর জেলা প্রশাসকের নেতৃত্বে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ছাড়া ধসে যাওয়া অংশ মেরামত করা জন্য প্রকৌশল বিভাগের একটি দল কাজ করছে। প্রধানমন্ত্রীর উদ্বোধনের আগেই সব ঠিক হয়ে যাবে।আমাদের সময়

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর