,

স্বামীর যে কথায় সিনেমা ছেড়ে দিয়েছিলেন টুইঙ্কেল খান্না

news-image

হঠাৎ করেই বলিউডের রুপালি পর্দা থেকে নিজেকে আড়ালে নিয়ে গিয়েছিলেন এ অভিনেত্রী। তাও আবার নায়িকা হিসেবে ছিলেন যখন সুপ্রতিষ্ঠিত।

‘মেলা’, ‘যান’, ‘বাদশা’ সহ একাধিক সুপারহিট বলিউড সিনেমা রয়েছে তার ঝুলিতে। পেয়েছিলেন বলিউডের অন্যতম সেরা অভিনেত্রীর তকমা।

তবু হারিয়ে গেলেন তিনি। অথচ তার স্বামী এখনো সিনেপ্রেমীদের হৃদয় কাঁপিয়ে বেড়াচ্ছেন। একের পর এক হিট ছবির মুখ্য চরিত্র রূপ দিচ্ছেন।

জি, বলিউড অভিনেত্রী টুইঙ্কেল খান্নার কথা বলছি। বিয়ে করেছেন বলিউড মার্শাল আর্ট হিরো অক্ষয় কুমারকে। ঠিক বিয়ের পরই রুপালি পর্দায় আর তাকে দেখা যায়নি। যেখানে অক্ষয় কুমার বলিমহলে নিয়মিত সেখানে একসময়ের এ জনপ্রিয় চিত্রনায়িকা কোথায় হারিয়ে গেলেন?

বলিউড ‘খিলাড়ি’কে বিয়ে করার কারণেই কি অভিনয় ছাড়তে হলো টুইঙ্কেল কে? সম্প্রতি এমন প্রশ্নের মুখোমুখি হতে হয় রাজেশ খান্নার মেয়ে টুইঙ্কেল খান্নাকে।

এ ব্যাপারে কি বলছেন টুইঙ্কেল- অভিযোগের সুরেই তিনি এক ভারতীয় সংবাদমাধ্যমকে জানান, স্বামী অক্ষয় কুমারই আমাকে অভিনয় করতে না করেছেন। অভিনয় থেকে পুরোপুরিভাবে সরে আসার জন্য বলেছিলেন অক্ষয়।

এ খবরে অক্ষয় ভক্তরা হতবাক হয়ে পড়বেন ভেবেই আবার কেন অক্ষয় এমনটা চেয়েছিলেন তার ব্যাখ্যা দিলেন টুইঙ্কেল।

তিনি বলেন, আমি অভিনয় ঠিক একটা পারি না, সেই কারণেই নাকি অক্ষয় আমাকে অভিনয় ছেড়ে দিতে বলেছিলেন। কোনো রকম ঝুটঝামেলা ছাড়াই অক্ষয়-টুইঙ্কেল দম্পতি তাদের সংসার জীবন পার করছেন।

বিটাউনের খবর, অভিনয়ে কতটা দক্ষ তা প্রশ্নের সম্মুখীন হলেও বিয়ের পর দক্ষ হাতে সংসার সামলাচ্ছেন টুইঙ্কেল খান্না। দুই সন্তানকেও সুন্দরভাবে বড় করে তুলছেন।

সম্প্রতি ‘মিসেস ফানিবোনস’ নামে একটি বই প্রকাশ করেছেন অক্ষয়-ঘরণী। খুব শিগগিরই তিনি আরও একটি বই প্রকাশ করতে চলেছেন বলে জানা যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর