,

চলচ্চিত্রের সবাইকে নিয়ে ভালো থাকতে চাই: শাবনূর

news-image

ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে তুমুল জনপ্রিয় নায়িকা শাবনূর।৯০ দশক থেকে এ পর্যন্ত আসা চিত্র তারকাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় চিত্র তারকা হিসেবে বিবেচনা করা হয় তাকে।

সালমান শাহের সাথে জুটি গড়ে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। একে একে এ জুটি সুপারহিট ছবি দিতে থাকেন। সালমানের অকাল মৃত্যুতে সাময়িক ভাবে শাবনূরের ক্যারিয়ার হুমকির মুখে পড়লেও তার চিরায়ত বাঙালি প্রেমিকার ইমেজ এবং অসাধারন অভিনয় ক্ষমতা তাকে দর্শকদের হৃদয়ে শক্ত আসন গড়তে সাহায্য করে।

পরে রিয়াজ, শাকিল খান, ফেরদৌস ও শাকিব খান এর সাথে জনপ্রিয় জুটি গড়ে অসংখ্য ব্যবসাসফল ও জনপ্রিয় ছবি উপহার দেন।

ক্যারিয়ারের শেষের দিকে ছিপছিপে গড়ন ও সুশ্রী চেহারার এই অসম্ভব সুন্দরী নায়িকা মুটিয়ে গেলে সমালোচিত হন।বর্তমানে তিনি অস্ট্রেলিয়াতে পরিবার নিয়ে বসবাস করলেও গত বছরের রোজার ঈদের পর দেশে ফেরেন এ অভিনেত্রী।

বর্তমানে নিজেকে প্রস্তুত করতে ব্যস্ত আছেন তিনি। শীঘ্রই ফিরতে চান কাজে । তবে শুধু অভিনয়েই নয় , ক্যামেরার পিছনে অর্থাৎ নির্মাতা হিসাবেও কাজ করতে চান তিনি।

শাবনূর বলেন, শুধু চলচ্চিত্রে অভিনয় না, ক্যামেরার পেছনেও পরিচালক হিসেবে কাজ করার ইচ্ছে রয়েছে। আর এ সবকিছুর জন্য সময় প্রয়োজন।

অভিনয়ের বাইরে রাজধানীর বারিধারা এলাকায় অবস্থিত ‘সিডনি ইন্টারন্যাশনাল স্কুলের দু’জন কর্ণধারের একজন শাবনূর। আরেকজন তারই ছোট বোন ঝুমুর। স্কুল পরিচালনা নিয়েও শাবনূরের রয়েছে যথেষ্ট ব্যস্ততা। তবে নিজের অবস্থান নিয়ে অনেক সন্তুষ্ট এ অভিনেত্রী।

তিনি বলেন, ইন্ডাস্ট্রির ছোট-বড় সবার ভালোবাসা ও সম্মান পেয়েছি আমি। চলচ্চিত্রের সবাইকে নিয়ে ভালো থাকতে চাই। প্রয়োজনে তাদের পাশে থাকব।

দীর্ঘদিন ধরেই ঢাকা টু সিডনি (অস্ট্রেলিয়া) নিয়েই ছিল তার ব্যস্ততা। বছরের বেশিরভাগ সময় অস্ট্রেলিয়ায় ছিলেন তিনি। তবে এবার সেখানে সহসাই যাচ্ছেন না বলে জানালেন।

সবশেষ ২০১৬ সালের শেষদিকে এ অভিনেত্রী অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে ‘ইউরো স্টার’ নামে একটি প্রতিষ্ঠানের চুলার বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করেন।

এটি নির্দেশনা দেন আহমেদ ইলিয়াস। এরপর এখন পর্যন্ত একটি টিভি অনুষ্টানে অংশ নিতে দেখা গেছে তাকে।এছাড়াও চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেছে শাবনূরকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর