,

‘মেসি এমনভাবে কাঁদছিলেন, যেন তার মা মারা গেছেন’

news-image

স্পোর্টস ডেস্ক: সেই দিনটায় মেসি খুব কেঁদেছিলেন। মাঠের মধ্যেও দেখা গেছে। তবে সবচেয়ে বেশি সেটা অনুভব করেছেন, ভেতরের মানুুষরা। কোন দিনে? কোপা আমেরিকার ফাইনাল হারের পর।

২০১৬ সালে কোপা আমেরিকার ফাইনালে চিলির বিপক্ষে হারের পর বিমর্ষ মেসিকে অনেকেই দেখেছেন। মনের দুঃখে অবসরও ঘোষণা করেছিলেন এই সুপারস্টার। পরে তাকে বুঝিয়ে শুনিয়ে ফেরানো হয়।

এখানেই কি শেষ? না, আর্জেন্টিনার সাবেক এবং বর্তমান বার্সেলোনার ফিটনেস কোচ এলভিও পাওলোরোসো অবশেষে সবাইকে জানালেন, ওই হারের পর কতটা কষ্টে কেটেছে মেসির দিনগুলো।

আর্জেন্টাইন সুপারস্টারকে নাকি কয়েকদিন বাচ্চাদের মতো কাঁদতে দেখেছেন পাওলোরোসো। তিনি বলেন, ‘কোপা আমেরিকার পর ড্রেসিংরুমটা ছিল খুবই বেদনাদায়ক। তবে সবচেয়ে খারাপ অবস্থাটা যেন সামনে পড়ে ছিল। দুইদিন, বেশি বা কম হবে হয়তো, আমি স্টোর রুমে যাই এবং লিওকে সম্পূর্ণ একা বসে থাকতে দেখি। সে এমনভাবে কাঁদছিল, ঠিক যেমন একটি বাচ্চা তার মাকে হারিয়ে কাঁদে।’

পাওলোরোসো যোগ করেন, ‘সে ওই সময়টায় (কোপা আমেরিকার ফাইনালের পর) পাগলের মতো হয়ে গিয়েছিল। কেউই তাকে সান্ত্বনা দিতে পারছিল না। আমি তাকে গিয়ে জড়িয়ে ধরি এবং একসঙ্গে ওয়াইন ভাগাভাগি করি।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর