,

‘আপনি কি আমার চাচার সঙ্গে ঘুমিয়েছেন?’

news-image

সম্পর্কে তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাচক ইনজামাম উল হকের ভাতিজা। এ জন্য জাতীয় দলে ডাক পাওয়ার পর থেকে বারবার প্রশ্নবিদ্ধ হয়েছেন ইমাম উল হক। এসব সমালোচনা ও প্রশ্নের জবাব ব্যাট হাতে দিয়েছেন পাকিস্তানের বাঁহাতি এই ওপেনার। এখন পর্যন্ত ৯ ম্যাচে ৪ সেঞ্চুরিসহ করেছেন ৫৪৪ রান।

ব্যাট চালানোর মতো কথার ফুলঝুরি সাজাতেও পটু তরুণ এই ব্যাটসম্যান। ১৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার দুবাইয়ে সেটা বেশ ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন ২২ বছর বয়সী এই ওপেনার। সংবাদ সম্মেলনে ইনজামামকে নিয়ে প্রশ্ন করায় ভারতীয় এক সাংবাদিকের মুখে রীতিমতো কুলুপ এটে দেন ইমাম।

এশিয়া কাপে অংশ নিতে এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে পাকিস্তান ক্রিকেট দল। সেখানে এক সংবাদ সম্মেলনে উপস্থিত হন ইনজামামের ভাতিজা ইমাম। এই সংবাদ সম্মেলনেও উঠে আসে পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামামের প্রসঙ্গ।

ভারতের এক সাংবাদিক ইমামকে প্রশ্ন করেন, ‘আপনার চাচা (ইনজামাম) তো প্রচুর ঘুমাতেন। আপনিও কি ঘুমাতে পছন্দ করেন?’ ইমাম পাল্টা প্রশ্ন করে বলেন, ‘আপনি কি তার (ইনজামাম) সঙ্গে ঘুমিয়েছেন?’

এই প্রশ্ন শুনেই চুপ হয়ে যান ভারতীয় ওই সাংবাদিক। ইমামের এই প্রশ্ন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে সরস আলোচনা। সবাই বলছেন, মাঠে যেমন পারফর্ম করে ইমাম তার চাচার মুখ রক্ষা করেছেন, মাঠের বাইরেও তিনি সেটা কথা দিয়ে করেছেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর