,

বাংলাদেশ চরমপন্থী ধারণাকে প্রত্যাখ্যান করেছে: হর্ষবর্ধন শ্রিংলা

news-image

সিলেট প্রতিনিধি: বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, ‘বাংলাদেশ এখন চরমপন্থী ধারণাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে এবং সাহসী সমাজ হিসেবে সাফল্য অর্জন করেছে। বঙ্গবন্ধু ও ইন্দিরা গান্ধী অতীতে যে সম্পর্কের বীজ রোপণ করেছিলেন, বর্তমানে তা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শিখরে পৌঁছে দিয়েছেন।’

শুক্রবার সকালে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) মন্দিরে ভারতের আর্থিক সহায়তায় নির্মিত পাঁচতলা ছাত্রাবাস ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ভারতীয় হাইকমিশনার আরো বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রীর কথা ধরে বলতে চাই, আগে আমরা একে অপরের পাশাপাশি ছিলাম। এখন আমরা এক অপরের আরো কাছাকাছি এসেছি। বাংলাদেশের সঙ্গে ভারতের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে সেটি দিন দিন আরো গভীর হচ্ছে।’

ইসকন বাংলাদেশের সভাপতি সাবেক ডিআইজি এসআর বারৈর সভাপতিত্বে এবং দেবামৃত নিতাই দাস ও ডা. সত্য সুন্দরী দেবী দাসীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন শাবির ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ, মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের অতিরিক্ত সচিব অরুন কুমার মালাকার, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ, ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস, ভারতের ইসকন মায়াপুর ইন্সটিটিউটের অধ্যাপক আনন্দ বর্ধন দাস, নগর পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ, শাবির প্রক্টর হিমাদ্রী শেখর রায় প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর