,

প্রবাসে বর আর দেশে কনে, জমকালো আয়োজনে বিয়ে!

news-image

নিউজ ডেস্ক : প্রবাসে বর আর দেশে কনে। এমন বিয়ের আনন্দটা আসলে ভিন্ন। অনেকের ধারণা টেলিকনফারেন্সে দেশে বিয়ে করে লাভ কি? এর থেকে দেশে গিয়ে বিয়ে করা উত্তম। অনেক সময় এর উল্টোটাও হয়।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয় নগর থানা বিষ্ণুপুর ইউনিয়নের মহেষপুর গ্রামে আব্দুল আলিমের দ্বিতীয় ছেলে মোঃ মোশারফ হোসেনের সঙ্গেও ঘটে গেল এমন কিছু। ২০১৪ সালে জীবিকার তাগিদে মধ্যপ্রাচ্য তেল সমৃদ্ধ দেশ কাতারে পাড়ি জমান তিনি। এরপর মা বাবার পছন্দের মেয়েকে টেলিফোনে বিয়ে পরাতে পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্তে নেয়া হয়। বর কনে দু’জন দুই দেশে হলেও প্রবাসে বরের বন্ধুরা বিয়েকে কেন্দ্র করে জমকালো অনুষ্ঠানের আয়োজন করে।

বৃহস্পতিবার রাতে বরের গায়ে হলুদ সম্পূর্ণ হয়েছে এবং শুক্রবার জুম্মা নামাজের পরে বরের রুমে খাওয়া দাওয়ার ব্যাপক আয়োজন করা হয়। পরে কাতার সময় ২ টার দিকে দেশ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইসলামের নিয়মনীতি অনুযায়ী বিয়ের কাজটি সম্পূর্ণ হয়।

পরে হাফেজ মাওলানা হেলাল উদ্দিন বর কনে ও সকল প্রবাসীদের মঙ্গলকামনা করে দোয়া করেন হয়। এ সময় আগত সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

বিয়ের শুরু থেকে উপস্থিত ছিলেন বরের কোম্পানির মালিক মোল্লা মোঃ রাজিব রাজ, ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির অন্যতম নেতা আল আমিন খান, মোঃ মনির হোসেন,মেহেদী হাছান রিপনসহ উক্ত কোম্পানির কর্মকর্তা ও কর্মচারী ও বরের বন্ধু মহল সবাই উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর