,

দাফনের পরও জীবিত আসাদুল্লা, থানায় হত্যা মামলা

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দাফন হওয়া এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করেছে নারায়ণগঞ্জ পুলিশ।আর জীবিত উদ্ধার হওয়া ব্যক্তির নাম হচ্ছে মো: আসাদুল্লাহ (৩৮)। আসাদ ওই উপজেলার অরুয়াইল ইউনিয়নের অরুয়াইল গ্রামের আলী আকবরের ছেলে। শুক্রবার ভোরে তাকে নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে উদ্ধারের পর বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, অরুয়াইল গ্রামে জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে আসাদুল্লার সঙ্গে একই ইউনিয়নের ধামাউরা গ্রামের আক্তার হোসেনের ছেলে সফিক মিয়ার বিরোধ চলে আসছিল। এ নিয়ে সফিক ও তার সহযোগীদের বিরুদ্ধে আদালতে একটি মামলাও করে আসাদুল্লা। তবে মামলা প্রত্যাহার করে নেয়ার জন্য আসাদুল্লা ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি দিতে থাকেন সফিক।

এ ঘটনায় সরাইল থানায় একটি সাধারণ ডায়েরি করেন আসাদুল্লা। এরপর ৯ আগস্ট নিখোঁজ হন আসাদ। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি পরিবার । পরবর্তীতে গত ৬ সেপ্টেম্বর সরাইল উপজেলার চুন্টা গ্রামের একটি বিল থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে সরাইল থানা পুলিশ।

নিখোঁজ আসাদুল্লার শারীরিক গঠনের সঙ্গে উদ্ধার হওয়া মরদেহের মিল থাকায় আসাদুল্লা হিসেবেই ওই মরদেহটি দাফন করা হয়। এ ঘটনার পরদিন ৭ সেপ্টেম্বর আসাদুল্লার মেয়ে মোমেনা বেগম বাদী হয়ে সফিক মিয়াকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ ব্যাপারে জানতে চাইলে সরাইল সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) মনিরুজ্জামান বলেন, উদ্ধার হওয়া মরদেহ দেখে আসাদুল্লার পরিবার শনাক্ত করে যে এটি তারই মরদেহ। তারপরও মরদেহের ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংরক্ষণ করে রাখা হয়েছিল।
উদ্ধার হওয়া আসাদুল্লাকে শনিবার আদালতে হাজির করা হবে। জবানবন্দি গ্রহণের পর নিখোঁজ হওয়ার রহস্য জানা যাবে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর