,

দৌঁড়ের ফাঁকেই শিশুকে স্তন্যপান করালেন মা

news-image

সোফি পাওয়ার নামে ওই তরুণী দুই সন্তানের মা। সম্প্রতি তেমনই একটি নজির গড়লেন ইংল্যান্ডের এই তরুণী। ইতালির মোঁ ব্লঁ ম্যারাথনে অংশ নিয়ে দৌঁড়ানোর ফাঁকেই তিনঘণ্টা সময় পর পর থেমে সন্তানকে স্তন্যপান করালেন তিনি।

ইতোমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোফি এবং তার সন্তানদের ছবি। এই দৌঁড়ে পদক অবশ্য জিততে পারেননি। রেস শেষ করেছেন ৪৩ ঘণ্টারও বেশি সময় নিয়ে। তাতে অবশ্য আক্ষেপ নেই সোফির। তিনি বলেন, শেষ তো করতে পেরেছি। সেটাই আপাতত আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।

তিন বছরের একটি ছেলে রয়েছে সোফির। এছাড়া সম্প্রতি আবারও মা হয়েছেন কয়েকমাস আগেই। তিনি বলেন, আমার ছোট ছেলেকে কয়েক ঘণ্টা অন্তরই স্তন্যপান করাতে হয়। প্রথমে বুঝতে পারছিলাম না, কী করে দৌঁড়ে অংশ নেব।’

পরে মনে হল, যদি সন্তানদের সঙ্গে নিয়ে রেসে অংশ নেই তাহলে কেমন হয়? সোফির ছবি ভাইরাল হওয়ার পরে অনেকেই তার সাহস ও উদ্যমের তারিফ করেছেন। অনেকেই বলছেন, যেভাবে দৌঁড়ের ফাঁকে নির্দিষ্ট সময় পর পর তিনি স্তন্যদান করে গেছেন, সেটার জন্য কোনও তারিফই যথেষ্ট নয়। পাশাপাশি সকলে প্রশংসা করেছেন ম্যারাথন কর্তৃপক্ষেরও। তারা ব্যবস্থা না করে দিলে ব্যাপারটা যে সম্ভবই হতো না।

ভারতসহ অনেক দেশেই চার দেওয়ালের বাইরে স্তন্যপান নিয়ে অনেক চোখরাঙানি সহ্য করতে হয় নারীদের। তবে ছবিটা ধীর গতিতে হলেও পাল্টাচ্ছে। আর সেটা পাল্টাচ্ছে সোফির মতো নারীদের হাত ধরেই।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর