,

চাঁদপুরে গভীর রাতে রেইনট্রিগাছে জামাই, অতঃপর…

news-image

‘তোমরা গাছটা কাটছো না কেন? এই গাছটি আমারে ডাকছে- এ কথা স্ত্রীকে বলে সাব্বির গাজী নামে এক যুবক রাতের অন্ধকারে শ্বশুরবাড়ির ৪০ থেকে ৪৫ ফুট উঁচু একটি রেইনন্ট্রি গাছে ওঠে চিকন দুই ডালে শুয়ে থাকে। খবর পেয়ে পুরানবাজার ফাঁড়ি পুলিশ ও ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই যুবককে অজ্ঞান অবস্থায় দীর্ঘ ৪ ঘণ্টা চেষ্টার পর উদ্ধার করে।

আহত সাব্বির মধ্যশ্রীরামদীর মৃত আবু কালাম গাজীর ছোট ছেলে। পেশায় রাজমিস্ত্রি।বৃহস্পতিবার রাতে চাঁদপুর শহরের পুরানবাজার মধ্যশ্রীরামদীতে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে। রাত সাড়ে ৯টা থেকে আড়াইটা পর্যন্ত এ এলাকার শত শত নারী-পুরুষ সেখানে জড়ো হয়ে গাছের ওপর শুয়ে থাকার দৃশ্য অবলোকন করেছেন।

চাঁদপুর বিদ্যুৎ বিভাগের মইয়ের (লেডার) সাহায্যে চাঁদপুর দক্ষিণ ফায়ার স্টেশনের ফায়ারম্যানরা গাছের উপর শুয়ে থাকা ওই যুবককে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। পরে আশঙ্কাজনক অবস্থায় সাব্বির গাজীকে চিকিৎসার জন্য তাৎক্ষণিক চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শী অনেকের ধারণা, জিন-পরীর আছর ও পেঁচার ডাক শুনে এ ঘটনা ঘটেছে এবং অলৌকিক শক্তিতে ওই যুবক গাছে এভাবে শুয়েছিল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর