,

ফের ভিডিও কনফারেন্সে হাসিনা-মোদী

news-image

আগামী সপ্তাহে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আরও দু’টি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় সংবাদমাধ্যম এ সংক্রান্ত খবর প্রকাশ করেছে। তবে কোনো তারিখ জানা যায়নি।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী উদ্বোধন হতে যাওয়া প্রকল্প দু’টি হলো- জ্বালানি তেল সরবরাহে দুই দেশের সীমান্তে পাইপ লাইন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ভারতের অর্থায়নে ট্রেন লাইন।

উদ্বোধন হতে যাওয়া এ পাইপ লাইনের মাধ্যমে এক মিলিয়ন মেট্রিক টন (ওয়ান এমএমটিপিএ) উচ্চমাত্রার ডিজেল ভারত থেকে বাংলাদেশে আসবে। বর্তমানে আসামের নুমালিগড় রিফাইনারি থেকে রেলের মাধ্যমে এ জ্বালানি আসছে। আর রেললাইনের (মাল্টি ট্র্যাক প্রজেক্ট) মাধ্যমে জয়দেবপুর ও টঙ্গীকে ঢাকার সঙ্গে যুক্ত করবে।

এর আগে গত ১০ সেপ্টেম্বর (সোমবার) ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুষ্টিয়ার ভেড়ামারায় ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি বিষয়ক প্রকল্প, রেলওয়ের ‘কুলাউড়া-শাহবাজপুর সেকশন পুনর্বাসন’ ও ‘আখাউড়া-আগরতলা ডুয়েল গেজ রেল সংযোগ নির্মাণ (বাংলাদেশ অংশ)’ প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কনফারেন্সে যুক্ত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির