,

মা-বাবার অতিরিক্ত মোবাইল আসক্তি, রাস্তায় শিশুরা

news-image

রাজপথে শিশুদের প্রতিবাদের ঘটনা কিন্তু সচরাচর দেখা যায় না। তবে উপযুক্ত কারণ থাকলে তারাও যে প্রতিবাদ জানাতে পারে, সেই উদাহরণ তৈরী করল জার্মানির শিশুরা।

মা-বাবার অতিরিক্ত মোবাইল আসক্তির বিরুদ্ধে রাস্তায় নামে এইসব শিশুরা। বিক্ষোভ করে তারা এর প্রতিবাদ জানায়। গত শনিবার (৯ সেপ্টেম্বর) জার্মানির হ্যামবার্গ শহরে মিছিল করে এই প্রতিবাদ জানানো হয়।

বিক্ষোভের আয়োজন করে ৭ বছরের শিশু এমিলি। তার মা-বাবা বিক্ষোভের জন্য হামবুর্গ পুলিশের অনুমতির ব্যবস্থা করে দেয়। শিশু ও তাদের অভিভাবক মিলে প্রায় দেড়শ মানুষ এতে অংশ নেয়। মিছিলে শিশুরা নিজেরাই পোস্টার বানিয়ে নিয়ে আসে।

মিছিলের পর এমিলি সংক্ষিপ্ত সমাবেশে হ্যান্ড মাইকে বলে, ‘আমি আশা করছি আজকের পর আমাদের অভিভাবকরা মোবাইলে কম সময় ব্যয় করবে। কারণ মা-বাবার মোবাইল আসক্তি তার সন্তানদের উপর আচরণগত সমস্যা তৈরি করে।’

সব মা-বাবাকে উদ্দেশ্য করে এই শিশু বলে, ‘আমার সঙ্গে খেলো। তোমাদের মোবাইলের সঙ্গে খেল না।’সমাবেশে এক অভিভাবক বলেন, মা-বাবার অতিরিক্ত মোবাইল ব্যবহারের কারণে সন্তান ঘ্যানঘ্যান টাইপের হয়ে উঠতে পারে। হাইপারঅ্যাক্টিভ বা হতাশাগ্রস্ত হয়ে উঠতে পারে। সূত্র: ডয়েচে ভেল

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর