রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে গুলিবিদ্ধ ৩ যুবকের মৃতদেহ উদ্ধার

news-image

রুপগঞ্জ, নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিন যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকালে স্থানীয়দের দেওয়া সংবাদে রূপগঞ্জের পূর্বাচল উপশহরের তিনশ’ ফিট সড়কের ১১ নম্বর ব্রিজের কাছ থেকে ওই মরদেহগুলো উদ্ধার করে পুলিশ।

রূপগঞ্জ থানার ওসি মুনিরুজ্জামান এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল ৮টার দিকে ওই খবর পেয়ে মৃতদেহগুলো উদ্ধার করা হয়। তিন মৃতদেহের পরনে প্যান্ট, শার্ট ও গেঞ্জি ছিল। নিহতদের বয়স ৩০ থেকে ৩৫ বছের মধ্যে হবে। দেখে মনে হচ্ছে অন্য কোথাও হত্যার পর মৃতদেহগুলো এখানে ফেলে গেছে খুনিরা।

ওসি জানান, বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য তিনজনের লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।