,

কঙ্গনার অদ্ভুত চুক্তি!

news-image

বিনোদন ডেস্ক : বলিউড কুইন কঙ্গনা রানাওয়াত। নামের আগে প্রশংসনীয় বিশেষণ ‘কুইন’ যেমন রয়েছে তেমনি রয়েছে অনেক বদনামও। আর সেই বদনামগুলো রয়েছে সিনেমা পরিচালক, প্রযোজক বা অন্যান্য কলা-কুশলীদের সাথে। এই বদনামটা দিনদিন বাড়ছে। তার সাথে এ ধরনের সমস্যা নিয়েই কাজ করতে হয় অনেককে। কারণ শুটিংয়ে কোনো না কোনো গণ্ডগোলে জড়িয়ে যান তিনি।

বিভিন্ন সময় ছবির পরিচালনা বা গল্পে নাক গলান কঙ্গনা। আর এতে বিরক্ত বলিউডের অনেকে। তাই এবার তাকে কাস্টিং করার আগে ভিন্নপথ ধরেছেন পরিচালক অশ্বিনী আইয়ার। তার নতুন ছবি ‘পাঙ্গা’র জন্য কঙ্গনাকে কাস্ট করেছেন তিনি। ছবির বিভিন্ন কাজে পরিচালকের সাথে রয়েছে কঙ্গনা। আর ছবিতে মূল চুক্তির সাথে তিনি চুক্তি করিয়েছেন ছবিতে কঙ্গনা তার কাজ ছাড়া অন্য কোনো কাজে নাক গলাতে পারবেন না। তাই কাগজ কলমে সেই চুক্তি করিয়ে নিয়েছেন কঙ্গনার কাছ থেকে।

কঙ্গনার এই বদনামের সূত্রপাত হয় ‘মনিকর্নিকা:দ্য কুইন অব ঝাঁসি’ ছবির মধ্য দিয়ে। ছবির শুটিং চলার সময় পরিচালকের আসনে বসে পড়েন কঙ্গনা। অনেকেই বলছিলেন কঙ্গনাই হয়তো ছবিটি পরিচালক।

‘পাঙ্গা’ ছবির শুটিং শুরু হচ্ছে এ বছরের শেষের দিকে। আর এই ছবিতে তার অদ্ভুত চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি মূলত একটি ভালো সিনেমা করতে চাই। এতে যদি আমার মনে হয় কোনো জায়গায় কোনো সমস্যা রয়েছে সেখানে সংশোধনের বিষয়ে পরিচালকদের সাথে আলোচনা করে নিই। আর এটা যদি ভুল হয় তবে আমি দুঃখিত।’

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির