,

রণবীর-দীপিকার বিয়ের অতিথি ম্যাডোনা!

news-image

বিনোদন ডেস্ক : দিন যত গড়াচ্ছে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের বিয়ে নিয়ে গুঞ্জন ততই বাড়ছে। শোনা যাচ্ছে, আগামী নভেম্বরে গাঁটছড়া বাঁধতে চলেছেন বলিউডের অন্যতম আলোচিত এই জুটি। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি এ জুটি।

এদিকে ইতালির লেক কোমোর একটি রিসোর্টে অনুষ্ঠিতব্য এ বিয়েতে বলিউডের নামি দামি তারকাদের সঙ্গে অতিথির তালিকায় দুজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সংগীতশিল্পীও থাকবেন। তারা হলেন- পপ কুইন ম্যাডোনা ও কিংবদন্তি গায়ক এল্টন জন। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

সঞ্জয় লীলা বানসালির রাম লীলা সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন রণবীর-দীপিকা। তখন থেকেই বলিপাড়ায় তাদের প্রেমের গুঞ্জন চাউর হয়। এরপর থেকে অনেকবারই প্রেম, বাগদান, বিয়ের গুঞ্জনে খবরে এসেছেন তারা। চলতি বছরের জানুয়ারিতে এ জুটিকে ঘিরে নতুন করে গুঞ্জন শুরু হয়। শোনা যায়, দীপিকার জন্মদিনে বাগদান সেরেছেন এ জুটি। এরপর গুঞ্জন ওঠে, নভেম্বরের ২০ তারিখে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রণবীর-দীপিকা।

এদিকে রণবীর সিং নাকি বিয়ের প্রস্তুতি হিসেবে বাড়ির সংস্কার কাজ শুরু করেছেন। এ জন্য বর্তমানে বান্দ্রার একটি হোটেলে থাকছেন এ অভিনেতা। আগামী সপ্তাহ পর্যন্ত সেখানেই থাকবেন তিনি। সংস্কার কাজ শেষ হলে তিনি বাড়িতে ফিরবেন। এছাড়া অতিথিদের আমন্ত্রণ জানানোর পর্ব শুরু হয়েছে। বিয়ের ছবি যেন ফাঁস না হয় এ জন্য নাকি অতিথিদের মোবাইল ফোন সঙ্গে না নিতে অনুরোধ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির