,

বাংলাদেশ হয়ে কলকাতা পর্যন্ত বুলেট ট্রেন চালু করতে চায় চীন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমার ও বাংলাদেশের ওপর দিয়ে চীনের কুনমিং থেকে ভারতের কলকাতা পর্যন্ত বুলেট ট্রেন চালুর চিন্তা করছে চীন।

দি হিন্দু ও এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, কলকাতায় চীনের কনসাল জেনারেল মা ঝানউ বুধবার এক সম্মেলনে তার দেশের এই পরিকল্পনার কথা তুলে ধরেন।

তিনি বলেন, ভারত ও চীনের যৌথ উদ্যোগে মিয়ানমার ও বাংলাদেশের মধ্য দিয়ে কলকাতা-কুনমিং যাতায়াতে দ্রুত গতির ট্রেন চালু করা যেতে পারে। যদি এটি করা সম্ভব হয়, তাহলে মাত্র কয়েক ঘণ্টায় কলকাতা থেকে কুনমিংয়ে যাওয়া সম্ভব হবে।

মা ঝানউ বলেন, এক্ষেত্রে মিয়ানমার ও বাংলাদেশ এ প্রকল্প থেকে লাভবান হতে পারবে। সামনেও লাভবান হওয়ার সুযোগ থাকবে।

চীনা এই কূটনীতিবিদ বলেন, আমরা দীর্ঘ ওই রেলপথের বিভিন্ন অংশে শিল্প কারখানা গড়ে তুলতে পারি। এতে যেসব দেশের ওপর দিয়ে ২৮০০ কিলোমিটার রেলপথ যাবে, তাতে তাদের সবার অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা থাকবে।

ঝানউ আরো বলেন, কুনমিংয়ে ২০১৫ সালে যে গ্রেটার মেকং সাবরিজিয়ন (জিএমএস) সম্মেলন হয়েছিল, সেখানেও এ পরিকল্পনার উল্লেখ করা হয়েছিল।

কলকাতা থেকে কুনমিং পর্যন্ত যোগাযোগ বাড়তে ইতিহাসের সেই সিল্ক রুট পুনরুদ্ধারে চীন বদ্ধপরিকর উল্লেখ করে ঝানউ বলেন, এই রেলপথের লক্ষ্য হবে বিসিআইএম (বাংলাদেশ-চীন-ভারত-মিয়ানমার) করিডোরে আন্তঃবাণিজ্য বাড়ানো।

পাশাপাশি তিনি এই বলে আশ্বস্ত করেন যে, তার দেশের বহূল আলোচিত ‘বেল্ট অ্যান্ড রোড’ পরিকল্পনা বিশ্বজয় বা প্রতিবেশীদের দখল করার পরিকল্পনা থেকে নেওয়া হয়নি।

তার মতে এই প্রকল্প নেওয়া হয়েছে এ চিন্তা থেকে যে, যাতে করে পারস্পরিক আলোচনা আর পরামর্শের মাধ্যমে সবারই উন্নয়ন এবং লাভবান হওয়ার সুযোগ তৈরি করা যায়।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর