,

নতুন চমক নিয়ে রজনীকান্ত (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক: ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির সুপারস্টার রজনীকান্ত আবারও আসছেন নতুন সিনেমা নিয়ে। ২০১০ সালে ঐশ্বরিয়াকে সঙ্গে নিয়ে পর্দায় হাজির হয়েছিলেন ‘এন্থিরন’ নিয়ে। এবার তারই সিক্যুয়াল নিয়ে আসছেন রজনীকান্ত। নতুন ছবির নাম ‘২.০’।

এরই মধ্যে প্রকাশ হয়েছে সিনেমাটির টিজার। হিন্দি, তেলেগু ও তামিল—তিন ভাষায় নির্মিত এই টিজারটির ত্রিমাত্রিক সংস্করণ দেখানো হবে ভারতের ১০০ প্রেক্ষাগৃহে। ‘২.০’ থ্রিডি ক্যামেরায় শুট করা ভারতের প্রথম সিনেমা। এতে আরও আছেন অক্ষয় কুমার।

ডার্ক সুপারহিরোর ভূমিকায় দেখা যাবে অক্ষয় কুমারকে, আছেন অ্যামি জ্যাকসনও। পরিচালক শঙ্কর বলেন, সিনেমাটি একেবারেই অন্যরকম এক বার্তা দেবে দর্শকদের। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এ ছবি হবে একটি নতুন মাইলফলক।

‘২.০’ সিনেমাটি করা হয়েছে হিন্দি ও তামিল ভাষায়। ডাবিং করা হয়েছে ১৩টি ভাষায়। এই সিনেমায় ক্রো ম্যানের চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার। তার হাত থেকে পৃথিবীকে রক্ষা করবেন নায়ক রজনীকান্ত।
এই সিনেমাটি নির্মাণে দুই বছর ধরে প্রায় তিন হাজার কলাকুশলী কাজ করেছেন। এর বাজেট ৫৪০ কোটি রুপি। আগামী ২৯ নভেম্বর সিনেমাটি মুক্তি পাবার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর