,

যে দুয়া পড়বেন প্রিয়জনের বিদায়কালে

news-image

নিউজ ডেস্ক।। পৃথিবী থেকে চূড়ান্ত বিদায়ের আগে প্রতিনিয়ত অনেক ছোট ছোট বিদায় নিতে হয় আমাদের। বিদায় নেই বন্ধুদের কাছ থেকে, পরিবারের কাছ থেকে, সহকর্মীদের কাছ থেকে, দ্বীনী ভাইদের/বোনদের কাছ থেকে।

এমনি বিদায়ের মুহূর্তটির জন্য রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের শিখিয়ে দিয়ে গেছেন চমৎকার একটি দু’আ। আমাদের থেকে যখন কেউ বিদায় নিবে তখন যেন আমরা তার কল্যাণ কামনায় নিম্নের দুয়াটি পাঠ করি-

أستودع الله دينك، وأمانتك، وخواتيم عملك و زودك الله التقوى، وغفر ذنبك، ويسر لك الخير حيث ما كنت

উচ্চারণ : আসতাওদিয়ু’ল্লা-হা দি-নাকা ওয়া আ`মা-নাতাকা ওয়া খাওয়া-তি-মা আ’মালিকা ওয়া ঝাওয়্যাদাকাল্লা-হুত তাক্বওয়া ওয়া গাফারা জামবাকা ওয়া ইয়াস্‌সারা লাকাল খাইরা হাইছু মা কুংতা।

অর্থ : তোমার দ্বীন, তোমার আমানত, তোমার কাজের শেষ পরিণতি আল্লাহর ওপর সোপর্দ করলাম। আল্লাহ যেন তোমার তাকওয়া বৃদ্ধি করে দেন। তোমার গুনাহ ক্ষমা করে দেন। আর তুমি যেখানেই থাক যে কাজই কর, কল্যাণকর (সকল) দিক যেন আল্লাহ তোমার জন্য সহজ করে দেন। (আবু দাউদ, তিরিমিজি, মিশকাত)

আমরা দু’আটি পড়তে পারি যখন আমরা সাক্ষাতের পর একে ওপর থেকে বিদায় নেই। আরও পড়া যেতে পারে যখন স্বামী বা পরিবারের কেউ কোন কাজের প্রয়োজনে কোথাও সফরে বের হয় বা সন্তান পড়াশুনার জন্য দূর দেশে পাড়ি জমায় অথবা এমন যেকোনো বিদায়ের সময়েই।

ইনশাআল্লাহ, এর উসিলায় রাব্বে কারিম আমাদের প্রিয় ও নিকতজনদের যাবতীয় অকল্যাণ থেকে হিফাজত করবেন। আল্লাহ আমল করার তাওফিক দান করুন। আমিন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর