,

‘প্রতিশোধ নয়, হাথুরুসিংহের বিপক্ষে জিততে চাই’

news-image

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্ব ছেড়েছেন প্রায় এক বছর হতে চললো। তবু বাংলাদেশ ও শ্রীলঙ্কা ক্রিকেট প্রসঙ্গ আসলে এখনও কোনো না কোনোভাবে এসে যায় চন্দিকা হাথুরুসিংহের নাম। ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপের প্রথম ম্যাচেই মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। আর স্বাভাবিকভাবেই আবারও আলোচনায় সেই হাথুরু।

হঠাৎ করেই বাংলাদেশের দায়িত্ব ছেড়ে দেওয়া হাথুরুসিংহে প্রধান কোচের দায়িত্ব নেন নিজ দেশ শ্রীলঙ্কার। আর এর পর থেকেই অজান্তেই বাংলাদেশ-শ্রীলঙ্কার নামের পাশাপাশি চলে আসে তার নামও। বাংলাদেশের দায়িত্ব ছাড়ার পর দুটি সিরিজে লঙ্কানদের মুখোমুখি হয়েছে টাইগাররা। শুধু দেশ নয়, ঘুরে ফিরে আলোচনায় আসে হাথুরুর প্রতি প্রতিশোধের বিষয়টিও।

কিন্তু প্রতিশোধ শব্দটি কোনভাবেই মানতে নারাজ বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ভিসা জটিলতা কাটিয়ে দুবাই পৌঁছেছেন তামিম। সেখানেই এশিয়া কাপ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তামিম মত প্রকাশ করে জানান, হাথুরুসিংহের বিপক্ষে প্রতিশোধ নয়, শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের জন্য খেলবে বাংলাদেশ।

সেখানে তামিম বলেন, ‘অবশ্যই আমরা আমাদের সাবেক কোচকে হারাতে চাই। তবে খুব ভালো মানসিকতা নিয়ে, কোনো প্রতিশোধ নেওয়ার জন্য নয়। শুধু শ্রীলঙ্কাকে হারানোর কথা ভাবলে কাজ হবে না। খুব ভালো ক্রিকেট খেলার ব্যাপারে অবশ্যই মনোসংযোগ করতে হবে।’

সাবেক কোচ সম্পর্কেও ইতিবাচক মূল্যায়ন প্রকাশ করেন তামিম। বাংলাদেশ ক্রিকেটের সব ফরম্যাটের সর্বোচ্চ রানের মালিক তামিম বলেন, ‘আমরা তার সঙ্গে অসাধারণ কিছু মুহূর্ত কাটিয়েছি। চার-পাঁচ বছর কেউ কোচ হিসেবে থাকলে সম্পর্কের উত্থান-পতন থাকবেই। কিন্তু কোচ হিসেবে আমাদের জন্য অসাধারণ কাজ করেছেন তিনি। কেউ তার কাছ থেকে এই কৃতিত্ব ছিনিয়ে নিতে পারবে না। আমরা তার সঙ্গে যোগাযোগ বজায় রেখেছি।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর