,

১০০ ঘণ্টা টিভি দেখলেই মিলবে দেড় লাখ টাকা!

news-image

অনলাইন ডেস্ক: যে কাজের জন্য বার বার বাড়িতে কথা শুনতে হয় আপনাকে, সেই কাজটাই হতে পারে আপনার ‘লুক্রেটিভ জব’। শুধু ঘণ্টার পর ঘণ্টা হাঁ করে বসে থাকতে হবে। আর এই কাজের জন্য মিলতে পারে দেড় লাখ টাকা।

এ রকম একটা পেশার কথাই জানিয়েছে হাউ টু ওয়াচ ডট কম নামের একটি ওয়েবসাইট। অক্টোবর মাসেই ১০০ ঘণ্টা টিভি দেখার জন্য দেড় লাখ টাকা বেতন ধার্য করা হয়েছে বলে সংবাদ সংস্থা সূত্রে জানানো হয়েছে। এই নির্দিষ্ট ওয়েবসাইটটির জন্যই আপনি ‘বিঞ্জ ওয়াচার’ হতে পারেন। ডিরেক টিভি নাউ, ফুবো টিভি, হুলু উইদ লাইভ টিভি, ফিলো, প্লে স্টেশন ভিউ, স্লিং টিভি, ইউটিউব টিভি- এই সবকটা চ্যানেলেরই সাবস্ক্রিপশন নেয়া রয়েছে হাউ টু ওয়াচ ডট কম নামের ওয়েবসাইটটির। প্রতিটি চ্যানেল মোটামুটি ১৪ ঘণ্টা দেখলেই হবে। আর জানতে হবে সাম্প্রতিক কালের খবর, কোন খেলার কত স্কোর, কোন খবরের ট্রেন্ড চলছে?

তবে চাইলেও কিন্তু ফোন ঘাঁটাঘাঁটি করতে পারবেন না। কারণ স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো দেখে আপনাকে ঠিক করতে হবে, কোন চ্যানেলে কী শো কেমন লাগছে। সঙ্গে রাখতে হবে স্কোর কার্ড। সোশ্যাল মিডিয়ায় জানান দিতে হবে সে কথা। অর্থাৎ সোশ্যা মিডিয়ায় সক্রিয় থাকতে হবে। হাই কোয়ালিটি ও লো কোয়ালিটি স্ট্রিমিংয়ের তফাত বুঝতে হবে।

যারা যারা ভাবছেন, এই কাজে আপনি দক্ষ তাহলে বরং একটা চিঠি দিয়েই ফেলুন সংস্থাকে। অক্টোবরের চার তারিখ পর্যন্ত আপনি চাকরির আবেদন করতেই পারেন। তবে নভেম্বরের এক তারিখের মধ্যে ১০০ ঘণ্টা স্ট্রিমিং শেষ করতেই হবে আপনাকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর