,

চ্যাম্পিয়ন হতে পারে বাংলাদেশও: জহির আব্বাস

news-image

স্পোর্টস ডেস্ক: ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে পর্দা উঠতে যাচ্ছে এশিয়া কাপের ১৪তম আসরের। অংশ নিচ্ছে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। কিন্তু কারা হবে এশিয়ার সেরা?

পাকিস্তানের সাবেক খেলোয়াড় জহির আব্বাসের মতে এশিয়ার সেরা হবার দৌড়ে এগিয়ে তার নিজের দেশ।
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপে কে চ্যাম্পিয়ন হবে? এমন প্রশ্নে পাকিস্তানকে এগিয়ে রাখছেন জহির আব্বাস। গতকাল বুধবার পাকিস্তানের একটি দৈনিকে দেয়া সাক্ষাতকারে এমনটাই জানান সাবেক এই পাকিস্তানি ক্রিকেটার।

গ্রুপ ‘এ’ তে ভারত ও হংকংয়ের সঙ্গে রয়েছে পাকিস্তান। ভারত-পাকিস্তান ম্যাচে হলফ করে কেউই কোনও কিছু বলার সাহস রাখে না। কেন না, ম্যাচের মোড় কখন কোন দিকে ঘুরে যায় সেটা বুঝে উঠা দায়।

জহির আব্বাস অবশ্য যুক্তি দিচ্ছেন পাকিস্তানের সাম্প্রতিক পারফরম্যান্স দিয়ে।
তার মতে, পাকিস্তান এই সময়টায় খুব ভালো খেলছে, আমি বিশ্বাস করি যে তারা এশিয়া কাপ শিরোপা জয়ের জন্য মাঠে নামবে। এরপর বলতে গেলে দ্বিতীয় ফেভারিট দল ভারত।

গ্রুপ পর্বে পাকিস্তানের প্রথম ম্যাচ হংকংয়ের সঙ্গে। জহির আব্বাস মনে করেন, হংকং ম্যাচটা নিয়ে না ভাবলেও চলবে। টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলা হতে যাচ্ছে পাকিস্তান ও ভারতের ম্যাচটা।

ভারত-পাকিস্তান ছাড়াও সাবেক এই পাকিস্তানি ক্রিকেটার মনে করেন, চ্যাম্পিয়ন হবার সম্ভাবনা আছে বাংলাদেশেরও। তারা গত কয়েক বছর ধরে অসাধারণ খেলছে ওয়ানডে ফরম্যাটে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর