,

অবশেষে জামিনে মুক্ত মোজাম্মেল

news-image

নিজস্ব প্রতিবেদক: চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী অবশেষে জামিনে মুক্ত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকার কেরানীগঞ্জের কারাগার থেকে তাকে ছেড়ে দেওয়া হয়।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

চাঁদাবাজির ওই মামলায় গত ১১ সেপ্টেম্বর আদালত থেকে জামিন পান মোজাম্মেল হক। কিন্তু এর মধ্যে কাফরুল থানার বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। আজ বিকেলে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন খারিজ করে দেন আদালত। তাই সন্ধ্যায় জামিনে মুক্তি পান তিনি।

গত ৪ সেপ্টেম্বর পরিবহন শ্রমিক মো. দুলাল বাদী হয়ে করা একটি চাঁদাবাজির মামলায় যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

এর পর মামলার বাদী দুলাল জানান, তিনি আসামিকে (মোজাম্মেল হক চৌধুরী) চেনেনই না। মালিক-শ্রমিক ঐক্য পরিষদের মিরপুর শাখার সভাপতি আবদুর রহিম ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন টাইপ করা একটি সাদা কাগজে নতুন একটি প্রতিষ্ঠান বানানোর কথা বলে তার স্বাক্ষর নিয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর