,

প্রতিদিন মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন ৯৯৪ কোটি টাকা : সংসদে অর্থমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক: প্রতিদিন মোবাইল ব্যাংকিংয়ে ৯৯৪ কোটি টাকা লেনদেন হয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সামশুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী।

অর্থমন্ত্রী জানান, চলতি বছরের জুলাই মাসের হিসাব অনুযায়ী বর্তমানে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দৈনিক গড়ে ৯৯৪ কোটি টাকা লেনদেন হয়ে থাকে। মোবাইল ব্যাংকিংয়ে সর্বমোট গ্রাহক সংখ্যা ৬ কোটি ৪০ লাখ। এর মধ্যে তিন কোটি ৬ লাখ গ্রাহক সক্রিয়ভাবে লেনদেন করছে।

এ কে এম রহমতুল্লাহর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘২০১৭-১৭ অর্থবছরে বহিঃবিশ্বের বিভিন্ন দেশ ও দাতা সংস্থাগুলো থেকে প্রাপ্ত বৈদেশিক সাহায্যের আশ্বাসের পরিমাণ ছিল ১৪ হাজার ৬১২.১৮ মিলিয়ন মার্কিন ডলার। ঋণের পরিমাণ ছিল ১৪ হাজার ২৩১.৪৫ মিলিয়ন মার্কিন ডলার এবং অনুদানের পরিমাণ ৩৮০ দশমিক ৭৩ মিলিয়ন মার্কিন ডলার। এ ছাড়া বৈদেশিক সাহায্য প্রাপ্তির পরিমাণ ছিল ৬ হাজার ২৯০.৭৫ মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে ঋণের পরিমাণ ৫ হাজার ৯১০.১২ মিলিয়ন মার্কিন ডলার এবং অনুদানের পরিমাণ ৩৮০.৬৩ মিলিয়ন মার্কিন ডলার।’

অর্থমন্ত্রী জানান, দাতা দেশ ও সংস্থা থেকে প্রাপ্ত ঋণ ও অনুদান, বৈদেশিক সাহায্য, বার্ষিক উন্নয়ন কর্মসূচির মাধ্যমে কৃষি-পল্লী উন্নয়ন ও পল্লী প্রতিষ্ঠান, পানি সম্পদ, ভৌত পরিকল্পনা, পানি সরবরাহ, শিক্ষা ও ধর্ম, স্বাস্থ্য-পুষ্টি-জনসংখ্যা ও পরিবার পরিকল্পনা, সমাজ কল্যাণ-যুব উন্নয়ন ও মহিলা বিষয়ক, জনপ্রশাসন, ক্রীড়া ও সংস্কৃতি, গণযোগাযোগ, বিজ্ঞান-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেক্টর ও সাব-সেক্টরে সর্বাধিক ব্যবহার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর