,

মাশরাফির অন্যরকম ‘অভিষেক’এশিয়া কাপে

news-image

মাশরাফি বিন মর্তুজা আগামী মাসে পা রাখবেন পঁয়ত্রিশে। ধরে নেওয়া যাক, তা ঘটল না। তবুও প্রশ্নটা থেকে যায়। কারণ আগামী এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি সংস্করণে। মাশরাফি এই সংস্করণকে বিদায় বলেছেন আগেই। দুয়ে দুয়ে চার মিলিয়ে তাই বলাই যায়, সংযুক্ত আরব আমিরাতেই মাশরাফির ক্যারিয়ারের শেষ এশিয়া কাপ। আর এই এশিয়া কাপেই হবে তার অন্যরকম ‘অভিষেক’!

অভিষেক? সে তো হয়ে গেছে এক যুগ আগেই। পাকিস্তানে ২০০৮ এশিয়া কাপ দিয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্টে অভিষেক মাশরাফির। এরপর এশিয়া কাপের প্রতিটি টুর্নামেন্টেই খেলেছেন বাংলাদেশ অধিনায়ক। তাহলে অধিনায়ক হিসেবে অভিষেক? সেই উপলক্ষও অতীত। দুই বছর আগে ঘরের মাঠে অধিনায়ক হিসেবে এই টুর্নামেন্টে অভিষেক ঘটেছে মাশরাফির। তাহলে কীসের অভিষেক?

মজাটা এখানেই। ১৯৮৪ সালে যাত্রা শুরু করা এশিয়া কাপ সব সময়ই ছিল ওয়ানডে টুর্নামেন্ট। এর মধ্যে শুধু ২০১৬ সালের টুর্নামেন্ট টি-টোয়েন্টি সংস্করণে আয়োজন করা হয়েছিল। সেটি অবশ্য ওই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে। আর দুই বছর আগের সেই টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপেই অধিনায়ক হিসেবে অভিষিক্ত হন মাশরাফি। কিন্তু ওয়ানডে সংস্করণের এশিয়া কাপে ‘অধিনায়ক’ মাশরাফির এখনো অভিষেক ঘটেনি।

আরব আমিরাতেই ঘটবে মাশরাফির সেই অন্যরকম অভিষেক। আগামী বছর ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখে এবারের এশিয়া কাপ আয়োজিত হচ্ছে ওয়ানডে সংস্করণে। আর অধিনায়ক হিসেবে এই ওয়ানডে সংস্করণের টুর্নামেন্টে প্রথমবারের মতো বাংলাদেশের নেতৃত্ব দেবেন মাশরাফি। এর সঙ্গে আরেকটি প্রথমও কিন্তু হাতছানি দিয়ে ডাকছে মাশরাফিকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর