,

‘শুধু তুই, আর চাইছি না কিছুই’ : মিমি

news-image

বিনোদন ডেস্ক: মিমি চক্রবর্তীর জীবনে নতুন প্রেম এসেছে। আর সেই নতুন প্রেমিককেই নায়িকা বলছেন, ‘‘শুধু তুই, আর চাইছি না কিছুই’। না! এ ঘটনা বাস্তবের নয়। বড়পর্দার। এ বার আসল বিষয়টা খোলসা করা যাক।

বাবা যাদবের পরিচালনায় মুক্তি পেতে চলেছে মিমির নতুন ছবি ‘ভিলেন’। সেখানে তাঁর সঙ্গে অভিনয় করেছেন অঙ্কুশ। সম্প্রতি মুক্তি পেয়েছে সে ছবির নতুন গান ‘শুধু তুই, আর চাইছি না কিছুই’। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ের তালিকার শীর্ষেও ছিল এই গান।

দীর্ঘ বিরতি নিয়ে বড় পর্দায় কামব্যাক করছেন অঙ্কুশ। নিজেই জানিয়েছিলেন, স্বেচ্ছা বিরতি নিয়েছিলেন। কামব্যাকের জন্য ‘ভিলেন’-এর মতো ছবিই দরকার ছিল।

রমন জানওয়াল এই ছবির চিত্রনাট্য লিখেছেন। কনসেপ্টও তাঁর। মুম্বইতে আব্বাস মস্তানের সঙ্গে কাজের অভিজ্ঞতা রয়েছে রমনের। তবে বাংলায় এই প্রথম কাজ করছেন তিনি।

পোস্টারে অঙ্কুশ নজর কেড়েছেন বটেই। তবে তাঁর পাশে সমান উজ্জ্বল মিমিও। সব কিছু ঠিক থাকলে আসন্ন পুজোতেই মুক্তি পাবে এই ছবি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর