,

বিয়ের ছয় বছরেও সন্তান হয় না, চিন্তিত নওশাবা

news-image

বিনোদন ডেস্ক:কাজী নওশাবা আহমেদ একাধারে নাটক, বিজ্ঞাপন ও চলচ্চিত্রে অভিনয় করেছেন। নিরাপদ সড়ক চাই শিক্ষার্থী আন্দোলনের সময় গুজব ছড়ানোর অভিযোগে ২০১৮ সালের ৫ আগস্ট র‍্যাব তাকে গ্রেফতার করে। ২১ আগষ্ট নওশাবা আদালত কর্তৃক ১ অক্টোবর পর্যন্ত অন্তবর্তীকালীন জামিন পান। তিনি এর পূর্বে ৪ দিনের জন্য আদালতে রিমাণ্ডে থাকেন ও পরবর্তীতে আরো দুইদিন প্রশ্নোত্তরের জন্য পুলিশের রিমাণ্ডে থাকেন। রিমাণ্ড শেষে তাকে হুইল চেয়ারে করে চলাফেরা করতে দেখা যায়।

এসব কারণে বেশ কিছুদিন অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। ‘পলাতক মুহূর্ত’ নামক খণ্ড নাটকের মধ্য দিয়ে আবারও অভিনয়ে ফিরছেন নওশাবা।নাটকে তাকে দেখা যাবে ব্যবসায়ীর স্ত্রীর চরিত্রে। বিয়ের পর স্বামীকে ছাড়া একদিনও আলাদা থাকেননি তিনি। তবে বিয়ের ছয় বছরেও তাদের সন্তান হয় না। এ নিয়ে চিন্তিত হয়ে পড়েন তারা। এভাবেই এগিয়ে যায় পলাতক মুহূর্তের ভালোবাসার গল্প।

নাটকটিতে নওশাবার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন সজল। শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে দেখানো হবে এটি। নাটকটি লিখেছেন শরীফ সুজন এবং পরিচালনা করেছেন ফায়জুল রথি।‘ঢাকা অ্যাটাক’ ছবিতে পুলিশ অফিসারের স্ত্রীর চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন এই অভিনেত্রী ও মডেল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর