,

স্বামীর সঙ্গে ‘বেডরুমে’ কী করেন, ফাঁস করলেন সোনম

news-image

বিনোদন ডেস্ক:আনন্দ আহুজার সঙ্গে বিয়ে হয়েছে মাত্র কয়েক মাস পার হয়েছে। বলিউডের হাই প্রোফাইলদের তালিকায় ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে সোনম কাপুর, আনন্দ আহুজার বিয়ে। শাহরুখ খান থেকে সালমান খান কিংবা ঐশ্বরিয়া রাই বচ্চন, সোনাম-আনন্দের বিয়েতে বসে তারকাদের মেলা।

বিয়ে, রিসেপশনের অনুষ্ঠান কাটিয়ে ‘ভিরে দি ওয়েডিং’-এর শুটিং শুরু করেন সোনম কাপুর। বক্স অফিসে এই সিনেমা দমদার ব্যবসা করার পর এবার অনিল-কন্যা হাজির হলেন একটি টক শো-এ। যেখানে নতুন জীবনের একের পর এক অধ্যায় প্রকাশ্যে আনেন বলিউড অভিনেত্রী।

কখনও তিনি বলেন, আংটি ছাড়াই তাঁকে নাকি বিয়ের প্রস্তাব দেন আনন্দ আহুজা। শুধু তাই নয়, বিয়ে করছেন না বলে তাঁকে নাকি বার বার বাড়ি থেকে চাপ দেওয়া হত। এরপরই ‘বেডরুম সিক্রেট’ নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে। যেখানে তিনি ‘বেডরুম সিক্রেট’-ও খোলাসা করে বলেন ক্যামেরার সামনে। যা শুনে হেসে ফেলেন ওই টক শো-এর সঞ্চালিকা।

এদিকে সম্প্রতি দ্বিতীয়বার বাবা হওয়ার জন্য শাহিদ কাপুরকে শুভেচ্ছা জানান সোনাম কাপুর। ছোট্ট জেইন কাপুর আসায় মিশা এবার তার খেলার সঙ্গী পেল বলে মন্তব্য করেন অনিল-কন্যা। সোনাম কাপুরের শুভেচ্ছার প্রেক্ষিতে শাহিদও তাঁকে পাল্টা ধন্যবাদ জানান।

প্রসঙ্গত ‘মৌসম’-এ শাহিদ কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন সোনাম কাপুর। ওই সিনেমা বক্স অফিসে দমদার ব্যবসা না করায়, তার দায় অনিল-কন্যার উপর বেশ কিছুটা দায় চাপিয়ে দেন শাহিদ কাপুর। ওই সিনেমা মুক্তি পাওয়ার বেশ কয়েক বছর পর শাহিদ কাপুর বলেন, তিনি এমন বেশ কয়েকজন অভিনেতার সঙ্গে কাজ করেছেন, যাঁরা অভিনয়ের তুলনায় নিজেদের সাজ পোশাক নিয়ে সব সময় বেশি ব্যস্ত থাকতেন। সোনম কাপুরকে উদ্দেশ্য করেই শাহিদ ওই মন্তব্য করেন বলে বি টাউনের একাংশ মন্তব্য করে।

অন্যদিকে শুধু শাহিদ কাপুর নন, ঐশ্বরিয়া রাই বচ্চনের বিরুদ্ধে আলটপকা মন্তব্য করে এক সময় খবরের শিরোনামে উঠে আসেন সোনম কাপুর। ঐশ্বর্যকে ‘আন্টি’ বলে সম্মোধন করেন সোনম। তার প্রেক্ষিতেই অনিল-কন্যার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন রাই। কিন্তু প্রকাশ্যে তিনি কোনও মন্তব্য করেননি। যদিও সোনামের বিয়েতে যাতে রাই হাজির হন, তার জন্য নিজে গিয়ে বচ্চন ‘বহু’-কে আমন্ত্রণ জানান অনিল কাপুরের মেয়ে। সেই সঙ্গে অনিল কাপুর এবং সুনিতা কাপুরও মেয়ের বিয়ের জন্য রাই-কে আমন্ত্রণ জানান। এরপরই সোনমের বিয়েতে অভিষেক বচ্চনের সঙ্গে হাজির হন ঐশ্বরিয়া রাই বচ্চন।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির