,

কেন শাড়ি-টিপ পরে রাস্তায় নামলেন গৌতম গম্ভীর?

news-image

ভারতের জাতীয় দল থেকে তারকা এই ওপেনারের বিদায় সুখকর হয়নি। সুখকর হয়নি তার আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স কিংবা দিল্লি ডেয়ারডেভিলস থেকে বিদায়ী ক্ষণ। এবার সম্পূর্ণ ভিন্ন রূপে দেখা দিলেন একসময়ের বিধ্বংসী ওপেনার গৌতম গম্ভীর। রূপান্তরকামীদের সমর্থনে শাড়ি ও টিপ পরে তিনি উপস্থিত হলেন দিল্লির সপ্তম হিজড়া হাব্বাতে!

মানবাধিকারের দাবি হোক অথবা ভারত-পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক, গৌতম গম্ভীর বরাবর অগ্রণী ভূমিকা পালন করে এসেছেন। সম্প্রতি রূপান্তরকামীদের সমর্থনে তিনি কপালে টিপ পরে ঘোমটায় মাথা ঢেকে দিল্লির মলে তৃতীয় লিঙ্গের মানুষের অনুষ্ঠান ‘হিজরা হাব্বা’র মঞ্চে উপস্থিত হলেন। এক মঞ্চে ভারতের সমস্ত রূপান্তরকামীদের একজোট হওয়ার উদ্দেশে প্রতি বছর ‘হিজড়া হাব্বা’ অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার এই অনুষ্ঠানে থিম ছিল ‘Born This Way’ অর্থাৎ ‘এভাবেই জন্মেছি’।

অনুষ্ঠানটির আয়োজক ছিল এইচআইভি/এইডস অ্যালায়েন্স ইন্ডিয়া। প্রসঙ্গত, কিছু দিন আগে কুখ্যাত ৩৭৭ নম্বর ধারা রদ করেছে সুপ্রিম কোর্ট। এর ফলে সমপ্রেমী যুগলের মধ্যে যৌনাচার আর অপরাধ হিসেবে গণ্য করা হবে না। ‘হিজড়া হাব্বা’য় রূপান্তরকামীরা তাদের ভাষণে ব্যাখ্যা করেন, কীভাবে সমাজের মূল স্রোতে মিশে যেতে বিভিন্ন ক্ষেত্রে তারা দক্ষ হয়ে উঠেছেন। দেশের জন্য তারাও যে কিছু করতে চান। তাদের সেই সুযোগ করে দেওয়ার দাবি বারবার উঠে এসেছে বক্তব্যে।

উল্লেখ্য, চলতি বছরে আইপিএল প্রতিযোগিতায় নিজের খারাপ পারফরম্যান্সের জন্য মৌসুমের মাঝপথেই দিল্লি ডেয়ারডেভিলসের অধিনায়কত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন গম্ভীর। তার স্থলাভিষিক্ত হন শ্রেয়াস আইয়ার। ফিরোজ শাহ কোটলায় সাংবাদিক সম্মেলনে গম্ভীর বলেছিলেন, দলে অবদান রাখতে ব্যর্থ হওয়ার কারণেই তার এই সিদ্ধান্ত। এর আগে গত মৌসুমেই তার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কছেদ করে কলকাতা নাইট রাইডার্স।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর