,

উৎসুক জনতার অনুরোধ রাখতে খেয়ে ফেলল জীবিত সাপ, অতঃপর করুণ পরিণতি (ভিডিও)

news-image

আন্তর্জাতিক ডেস্ক- মহীপাল সিংহ, বয়স ৪০। ছিলেন মাদকাসক্ত। মদ খেলে বেসামাল অবস্থায় তার হাতে ধরা পড়ে একটি সাপ। সেটি অনায়াসেই গিলে ফেলেন তিনি। এর চার ঘণ্টা পর মৃত্যু হয় মহীপালের। সম্প্রতি ভারতের উত্তর প্রদেশের আমরোহা জেলায় এ ঘটনা ঘটেছে।
ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, মহীপাল রাস্তার পাশে একটি ছোট সাপ দেখতে পেয়ে সেটিকে হাতে তুলে নেন। এমন সময়ে তাকে ঘিরে ভিড় জমতে শুরু করে। স্থানীয় মানুষ তাকে ঘিরে ধরলে তিনি সাপটিকে নিয়ে খেলা করতে শুরু করেন।

এমন সময়ে ভিড়ের মধ্যে থেকে অনুরোধ আসতে থাকে সাপটিকে মুখে রাখার। মহীপাল সাপটিকে তার মুখে রাখেন। তারপরে তিনি সাপটিকে গিলে ফেলেন।
বাড়ি ফিরে গিয়ে মহীপাল অসুস্থবোধ করেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ঘণ্টা চারেকের মধ্যেই তিনি মারা যান।
ডাক্তরা জানান, সাপটিকে গিলে ফেলার কিছুক্ষণ পর থেকে মহীপালের দেহে বিষক্রিয়া শুরু হয়। তিনি বমি করে সাপটিকে উগরে দেয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু শেষরক্ষা হয়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর