,

রোহিঙ্গাদের সঙ্গে সুচির আচরণ জঘন্য: আনোয়ার ইব্রাহিম

news-image

অনলাইন ডেস্ক : মালয়েশিয়ার সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, রোহিঙ্গাদের সঙ্গে অং সান সুচি যে আচরণ করেছেন তা জঘন্য। ব্লুমবার্গ টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে মুসলিমদের বিরুদ্ধে চীন সরকারের অভিযানেরও সমালোচনা করেন তিনি।

আনোয়ার ইব্রাহিম বলেন, ‘রোহিঙ্গা নির্যাতনের দিনগুলোতে সুচির ভূমিকা দেখে আমি মর্মাহত হয়েছি। এক সময় বৌদ্ধ, মুসলিম খ্রিষ্টান-সবাই তাকে সমর্থন দিয়েছিল। তাহলে কিভাবে তিনি সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারে নীরব থাকতে পারলেন?’

চীনে উইঘুর সম্প্রদায়ের ওপর চীনের নির্যাতনের বিষয়ে আনোয়ার ইব্রাহিম বলেন, ‘মালয়েশিয়া চীনের সঙ্গে উইঘুর ইস্যুতে আলোচনার প্রস্তাব দিয়েছিল। তবে চীন বলেছে এটি তাদের অভ্যন্তরীন ইস্যু।’

তিনি বলেন, আমি আশা করি ভবিষ্যতে যথাযত আন্তর্জাতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে পারবো।

মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী মহাথির মোহাম্মদের কাছ থেকে এক বা দুই বছরের মধ্যে ক্ষমতা বুঝে নেবেন আনোয়ার ইব্রাহিম। এ ব্যাপারে উভয় পক্ষের মধ্যে একটি চুক্তি হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর